Cyclone Mocha: দৈত্যের মত মায়ানমারে তাণ্ডব চালাচ্ছে মোখা, উপড়ে পড়ছে গাছ-বাড়ি-টাওয়ার
মায়ানমার উপকূলে আছড়ে দানবের মত আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোখা। তীব্র তার গতি। তীব্র তাণ্ডব চালাতে শুরু করেছে মোখা। কক্সবাজার এবং মায়ানমারের উত্তর পূর্ব উপকূলের মাঝে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোখা। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে।
২১০ কিলোমিটার বেগে ল্যান্ডফল করেছে মোখা। ঝড়ের দাপটে ওলট-পালট গোটা এলাকা। ২ ঘণ্টা ধরে ল্যান্ডফল চলবে মোখার। তারপরে একটু একটু করে শক্তিহারাতে শুরু করবে। এখননও ঘূর্ণিঝড়ের কোছ এসে পৌঁছয়নি মায়ানমারে। বাংলাদেশের কক্সবাজার থেকে ইতিমধ্যেই ৫ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিনের অবস্থা খুবই খারাপ। সেখানে অধিকাংশ এলাকা জলোচ্ছ্বাসে ডুবে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। রোহিঙ্গা শরণার্থীদের শিবিরও ঝড়ের দাপটে ভেঙে গুড়িয়ে গিয়েছে। গাছ, বাড়ি ঘরের ছাদ উড়িয়ে নিয়ে গিয়েছে ঝড়ের দাপটে। বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। একের পর এক বিদ্যুতের পোল উপরে গিয়েছে।
বাংলাদেশের কক্সবাজারের পর মায়ানমারের রাখাইন উপকূলে তাণ্ডব শুরু করেছে। ইতিমধ্যেই ঝড়ের দাপটে গাছ পড়ে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। উপরে পড়েছে একাধিক গাছ। বাড়ি ঘরের ছাদ ভেঙে গিয়েছে। আগে থেকই হরপা বান এবং ধসের সতর্কতা জারি করেছিল মায়ানমার সরকার। কিন্তু যেভাবে তাণ্ডব চালাচ্ছে মোখা তাতে বিপর্যয়ের সম্ভাবনা আরও বেশি বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

মোখার তাণ্ডবে মায়ানমারে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মায়ানমারে রাখাইন প্রদেশে একাধিক বাড়ির চাল উড়ে গিয়েছে। অসংখ্যা কাঁচাবাড়ি ভেঙে পড়েছে। তুমুল তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে রাখাইন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রাখাইনে মোখার সেই ধ্বংসলীলা। বিপর্যস্ত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। এখনও কয়েকঘণ্টা এর তাণ্ডব চলবে।












Click it and Unblock the Notifications