Cyclone Mocha: বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে মোখা, উপকূল থেকে হাজার হাজার মানুষকে সরানো হল ত্রাণ শিবিরে

অবশেষে রূপ নিয়েছেন তিনি। বিধ্বংসী তার গতিত। ঘণ্টায় ১৬০ থেকে ১৬৫ কিলোমিটার গতিতে স্থলভাগের দিকে এগোচ্ছে মোখা। গতিবেডে আম্ফানের তীব্রতাকেও হার মানাবে মোখা। বাংলাদেশ এবং মায়ানমারের মাঝে ল্যান্ডফল করবে মোখা।

সমু্দ্রের উপর দিয়ে যত আসছে তত শক্তিবাড়াচ্ছে মোখাা। তত তীব্র হচ্ছে তার গতি। ঘণ্টায় ১৬০ থেকে ১৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে মোখা। ইতিমধ্যেই মোখার ল্যান্ডফল নিয়ে নিশ্চিত বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। বাংলাদেশের কক্স বাজার এবং মায়ানমারের উপকূলবর্তী একটি জায়গায় ল্যান্ডফল করবে মোখা।

Cyclone Mocha

১৪ মে দুপুরের দিকে মোখার ল্যান্ডফল করার কথা। সেই গতিতেই স্থলভাগের িদকে এগোচ্ছে মোখা। তার বিধ্বংসী রূপ দেখে এখন থেকেই আতঙ্কে রয়েছেন বাংলাদেশ এবং মায়ানমার সরকার। যুদ্ধকালীন তৎপরতায় উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়েন নিয়ে যাওয়া হচ্ছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কক্সবাজারের উপকূলবর্তী এলাকা থেকে কমপক্ষে ৫ লক্ষ বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। তার জন্য ৫৭৬টি সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে তাঁদের রাখার ব্যবস্থা করা হয়েছে।

Cyclone Mocha

মায়ানমার সরকারও তৎপরতার সঙ্গে কাজ করছে। ২০০৮ সালের পর এই প্রথম কোনও ঘূর্ণিঝড় মায়ানমারের উপকূলে আছড়ে পড়তে চলেছে। ২০০৮ সালে ঘূর্ণিঝড় নার্গিস বিধ্বংসী রূপ নিয়ে আছড়ে পড়েছি ল মায়ানমারের দক্ষিণ উপকূলে। ইরাউডি নদীর ব-দ্বীপে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল। প্রায় ১,৩৮,০০০ মানুষ মারা গিয়েছিলেন ঘূর্ণিঝড় নার্গিসের দাপটে। হাজার হাজার বাড়িঘর গুঁডিয়ে গিয়েছিল ঝড়ের দাপটে।

ঘূর্ণিঝড় মোখার কারণে হড়পা বাণ থেকে শুরু করে ধসের মত বিপর্যয় ঘটতে পারে বলে উপকূলবর্তী এলাকাকে সতর্ক করা হয়েছে। মায়ানমার সরকার ইতিমধ্যেই ত্রাণ সামগ্রি মজুত করতে শুরু করে দিয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীকেওএ প্রস্তুত রাখা হচ্ছে।

Cyclone Mocha

বাংলাদেশ এবং মায়ানমার উভয় দেশই হেল্পলাইন নম্বর চাল করেছে। সেই সঙ্গে কন্ট্রোল রুমও খোলা হয়েছে। মোখার দাপট যেখানে সবচেয়ে বেশি পড়বে তার মধ্যে বাংলাদেশের চট্টোগ্রাম, কক্সবাজার, নোয়াখালিতে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সুমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৯ কিলোমিটার প্রতিঘণ্টার গতিতে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+