Cyclone Garance: ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলায় লকডাউন পরিস্থিতি, জনশূন্য রাস্তা, বন্ধ স্কুল-কলেজ দোকানপাট; মৃত ৪

Cyclone Garance: বিমানবন্দরে বন্ধ বিমান ওঠানামা। বন্ধ দোকানপাটও। স্কুল কলেজের দরজাও বন্ধ। ভারতের বন্ধুরাষ্ট্র মরিশাসে (Mauritius) লকডাউন পরিস্থিতি। ভয়াবহ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে দ্বীপরাষ্ট্র। ইতিমধ্যেই ৪ জনের মৃত্যুর (Cyclone Death Toll) খবরও মিলেছে। মরিশাসের বর্তমান অবস্থা উসকে দিচ্ছে ঠিক ৫ বছর আগে লকডাউনের সময় বাংলায় আমপান ঘূর্ণিঝড়ের স্মৃতি।

মরিশাসে বিস্তৃত এলাকা জুড়ে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় গ্যারেন্স। বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ১ লক্ষ ৬০ হাজার পরিবার। ৩ লক্ষ ১০ হাজার মানুষের কাছে নেই পানীয় জল। ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত প্রায় ১ লক্ষ ৩৯ হাজার পরিবার। এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছে মরিশাসের সরকার।

MAURITIUS

ঘূর্ণিঝড়ে মাত্র ৯৫৩ জনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভবপর হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বাকিদের ভ্রমণ এড়িয়ে ঘরে থাকার সতর্কবার্তা দেওয়া হয়েছে। সূত্রের খবর, ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে এগোচ্ছিল ঘূর্ণিঝড় গ্যারেন্স। যার জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৪৮ শতাংশ হিন্দু বসবাসকারী এই দেশে।

একাধিক সতর্কতা আরোপ করা হয়েছে দেশবাসীর উপর। ঘূর্ণিজড় উসকে দিয়েছে কোভিডের স্মৃতি। ঠিক যেভাবে সকলকে ঘরে থাকতে কঠোর বিধিনিষেধ বেঁধে দিয়েছিল সরকার, ঘূর্ণিঝড়ের কারণে ঠিক তেমনই সতর্কতা জারি করা হয়েছে মরিশাসে।

ক্যাটেগরি থ্রি সাইক্লোন ঘূর্ণিঝড় গ্যারেন্স। অতি শক্তিশালী ভয়াবহ ঘূর্ণিঝড় এটি। এক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ ২২৪ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। বহুতল থেকে শুরু গাছপালা, ব্যাপক ক্ষয়ক্ষতি চালাতে পারে এধরনের ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকেই রেড অ্যালার্ট জারি করা হয় মরিশাসে। বুধবারেই বন্ধ করে দেওয়া হয় স্কল কলেজ। ঠিক অতিমারীর মতোনই দোকানপাট বন্ধ। রাস্তায় পথচারী থেকে যানবাহনের দেখা নেই।

আগেভাগেই দোকান থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনে নেন মানুষজন। দীর্ঘ লাইন দিয়ে জল খাবার সংগ্রহ করেন তারা। ঘূর্ণিঝড়ের জেরে কার্যত ঘরবন্দি হয়ে পড়েন মরিশাসবাসী। লাল সতর্কতা জারি হতেই ফিরল লকডাউনের স্মৃতি।

শনিবার প্রায় ২৩৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে মরিশাসে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় গ্যারান্স। সকাল ১০টা নাগাদ মরিশাসের মাটিতে ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড় গ্যারান্সের। পুলিশ ও জরুরি পরিষেবা ছাড়া বাইরে বের হননি কেউ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+