Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৪৫ দিন ধরে বয়ে চলেছে ঘূর্ণিঝড় ফ্রেডি! ৮০০০ কিলোমিটার পথ পেরিয়ে তাণ্ডব উপকূলে

ঘূর্ণিঝড় ফ্রেডি বয়েই চলেছে। আছড়ে পড়ছে একের পর এক উপকূলে। তারপর ফের শক্তি বাড়িয়ে আবার শুরু করছে পথচলা। থামার লক্ষণই নেই এই রেকর্ড ব্রেকিং ঘূর্ণিঝড়ের। ক্রমশ দীর্ঘ হচ্ছে আয়ু। ইতিমধ্যেই ৪৫ দিন অর্থাৎ দেড় মাস পূর্ণ হয়েছে ঘূর্ণিঝড় ফ্রেডির পথ চলা।

ফ্রেডি বয়েই চলছে, বন্যা ও ভূমিধস শুরু

এই ব্যতিক্রমী শক্তিশালী ঘূর্ণিঝড়ের ভারত মহাসাগর পেরিয়ে মাদাগাস্কার ও দক্ষিণ মোজাম্বিকে আঘাত হানার পর উত্তর-পশ্চিম দিকে বয়ে চলেছে। ২১ ফেব্রুয়ারি প্রথম ল্যান্ডফল হয়। তারপর একাধিক জায়গায় একাধিকবার আঘাত হেনেছে ফ্রেডি। এই ঘূর্ণিঝড়ের ফলে মালাউই ও মোজাম্বিকে বন্যা ও ভূমিধস শুরু হয়েছে।

২১ ফেব্রুয়ারি থেকে পর পর আঘাত উপকূলে

২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার উপকূলে তৈরি হয় এই ঘূর্ণিঝড়। তারপর এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে ভারত মহাসাগর দিয়ে বয়ে যেতে থাকে। গোটা ভারত মহাসাগর পেরিয়ে ২১ ফেব্রুয়ারি আফ্রিকার পূর্ব মাদাগাস্কারে আঘাত হানে। তার কদিন পরে আঘাত হানে দক্ষিণ মোজাম্বিকের উপকূলে। তারপর ফের ফিরে আসে ফের মোজাম্বিক চ্যানেলে।

১১ মার্চ রেকর্ড সংখ্যক সপ্তমবার আঘাত হানে ফ্রেডি

১১ মার্চ রেকর্ড সংখ্যক সপ্তমবার আঘাত হানে ফ্রেডি

ঘূর্ণিঝড় ফ্রেডি তারপরও শক্তি হারিয়ে ফেলেনি। ফের ১১ মার্চ রেকর্ড সংখ্যক সপ্তমবারের জন্য মোজাম্বিকের জাম্বেজি প্রদেশে ল্যান্ডফল করে। ঝড়ে গতিবেগ ছিল ৫৫ কিলোমিটার ঘণ্টায়। এর ফলে মোজাম্বিক ও মালাউইয়ে ব্যাপক বৃষ্টি হয়। এর ফলে শায়াল জাম্বেজি ও লিকুনগো নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে।

বন্যাবিধ্বস্ত হয়ে গিয়েছে আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল

বন্যাবিধ্বস্ত হয়ে গিয়েছে আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল

এই ঝড়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আফ্রিকার বিভিন্ন দেশে। মালাউইতে ঝড় ও বন্যার ফলে ৮৮ হাজারেরও বেশি লোক ঘর হারিয়েছেন। মোজাম্বিকে ৫০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্র্স্ত। এখন পর্যন্ত ৪০০-রও বেশি মানুষ মারা গিয়েছেন। আহত হয়েছেন বহু। শুধু ঝড় নয়, বন্যাবিধ্বস্ত হয়ে গিয়েছে আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল।

ইতিমধ্যে ৪৫ দিনের গণ্ডি ছুঁয়ে ফেলেছে ফ্রেডি

ইতিমধ্যে ৪৫ দিনের গণ্ডি ছুঁয়ে ফেলেছে ফ্রেডি

রেকর্ড ব্রেকিং ঘূর্ণিঝড় ফ্রেডি ইতিমধ্যেই অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ৪৫ দিন ধরে বইছে ঝড়। এতদিন রেকর্ডটি ছিল ১৯৯৪ সালের একটি ঝড়ের। ৩১ দিন ধরে হারিকেন বয়েছিল সেবার। সেটিই ছিল ঘূর্ণিঝড়ের ইতিহাসে দীর্ঘকালীন ঝড়। কিন্তু ফ্রেডি সেই রেকর্ড ভেঙে দিয়ে ইতিমধ্যে ৪৫ দিনের গণ্ডি ছুঁয়ে ফেলেছে।

সঞ্চিত ঘূর্ণিঝড় শক্তিতে সর্বকালীন রেকর্ড

সঞ্চিত ঘূর্ণিঝড় শক্তিতে সর্বকালীন রেকর্ড

বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, ফ্রেডি উত্তর আটলান্টিক হারিকেন মরশুমে যে পরিমাণ সঞ্চিত ঘূর্ণিঝড় শক্তি তৈরি হয়, তার থেকেও বেশি শক্তি সঞ্চয় করে ফেলেছে। ২০০৬ সালে হারিকেন এবং টাইফুন আইওকের রেকর্ডকে ভেঙে দিয়েছে ফ্রেডি। ফ্রেডি ইতিমধ্যে টাইফুন আইওকের ৮৫ এসিই শক্তি অতিক্রম করে গিয়েছে। ফ্রেডি সেই রেকর্ড ভেঙে সঞ্চিত করেছে ৮৬ এসিই শক্তি। এটা সর্বকালীন রেকর্ড।

সাতটি পৃথক চক্র অতিক্রম করা ঝড় ফ্রেডি

সাতটি পৃথক চক্র অতিক্রম করা ঝড় ফ্রেডি

বিশ্ব আবহাওয়া সংস্থা আরও জানিয়েছে, ফ্রেডি দ্রুততার সঙ্গে সাতটি পৃথক চক্র অতিক্রম করেছে। আগের রেকর্ডটি ছিল চারটি চক্রের। এর আগে বেশ কয়েকটি হারিকেনের চারটি চক্র অতিক্রম করে। বিশ্ব আবহাওয়া সংস্থা ফ্রেডির সমস্ত রেকর্ড পরীক্ষা করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে।

৮ হাজার কিলোমিটার পেরিয়ে উপকূলে আঘাত

৮ হাজার কিলোমিটার পেরিয়ে উপকূলে আঘাত

ঘূর্ণিঝড় ফ্রেডি ল্যান্ডফল করার আগে ৮ হাজার কিলোমিটার বা ৪৯৭০ মাইল পথ অতিক্রম করছিল। মালাউইতে প্রবেশের দুই সপ্তাহ পরে আবার মোজাম্বিকের উপকূলে আঘাত করে। বিগত দুই দশকে পৃথিবীর এই অংশে কোনো গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় প্রবেশ করেনি। এবার তার অন্যথা ঘটল

২০০০ সালের পর কোনো ঝড় বয়ে গেল

২০০০ সালের পর কোনো ঝড় বয়ে গেল

ভারত মহাসাগরজুড়ে ঝড়ের বিস্তার এককথায় বিরল। এর আগে তেমন কোনো ঝড় বিস্তার লাভ করেনি। মার্কিন ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন একটি নিবন্ধে তা উল্লেখ করেছে। মাত্র চারটি ঝড় পূর্ব থেকে পশ্চিমে দক্ষিণ ভারত মহাসাগরে অতিক্রম করেছে। এর আগে শেষ ঝড় হয়েছিল ২০০০ সালে।

ছবি সৌ:নাসা ও পিটিআই

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+