ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় আম্ফান! উপকূলে রবিবার আছড়ে পড়তে পারে সাইক্লোন
ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় আম্ফান! উপকূলে আছড়ে পড়তে পারে রবিবার
সারা পৃথিবী জুড়ে চলছে করোনা মহামারী। রক্ষা পায়নি ভারত কিংবা তার প্রতিবেশী দেশগুলি। এরই মধ্যে সেখানে আছড়ে পড়ছে চলেছে ঘূর্ণিঝড় আম্ফান। আবহাওয়া বিদরা জানিয়েছেন বঙ্গোপসাগরের সংলগ্ন অঞ্চলে সৃষ্ট এই ঘূর্ণিঝড় ৩ মে রবিবার নাগাদ আছড়ে পড়তে পারে উপকূলে।

ভারত মহাসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়
ভারত মহাসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের সংযোগস্থলে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় আম্ফান। সেই জন্য মেঘও জমা হচ্ছে। আগামী ২৪-৩৬ ঘন্টার মধ্যে যা নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানানো হয়েছে।

পরবর্তী ৪৮ ঘন্টায় আরও শক্তিশালী হবে
ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য যে পরিবেশ কিংবা পারিপার্শ্বিক পরিস্থিতি লাগে, তার পুরোটাই বজায় রয়েছে। পলে পরবর্তী ৪৮ ঘন্টায় এই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করবে।

ঘূর্ণিঝড়ের গতিপথ
প্রাথমিক ভাবে নিম্নচাপের অভিমুখ উত্তর পশ্চিম দিকে হলেও, তা দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর থেকে মায়ানমার ও বাংলাদেশের দিকে অগ্রসর হবে বলেই মনে করা হচ্ছে। রবিবার যা মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে বলেও মনে করা হচ্ছে।

নিকোবরে হবে প্রবল বৃষ্টি
এর প্রভাবে নিকোবর দ্বীপপুঞ্জের কোনও কোনও ২ মে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ৩ মে পর্যন্ত সেখানে বৃষ্টি জারি থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।ক্ষতিগ্রস্ত হয় নিউজিল্যান্ড।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications