সিংহ নিয়ে রাস্তায় ভ্রমণ মালিকের, আতঙ্কে করাচি
করাচির রাস্তায় চিকিৎসকের কাছ থেকে পোষ্যকে নিয়ে ফেরার পরই গ্রেফতার মালিক। ছবিটি ভাইরাল হওয়ার পরই অবশ্য মালিকের কাছ থেকে কাগজপত্র দেখতে চাওয়া হয়।
করাচির করিমাবাদের রাস্তায় সিংহ। পাকিস্তানে অন্যতম বড় ও ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তায় সিংহ দেখে অনেকে যেমন আতঙ্কিত হয়েছেন, আবার অনেকে সিংহ দেখতে ভিড়ও জমিয়েছেন। এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

ভিডিও-তে সিংহটিকে প্রায় ঝুলন্ত অবস্থায় একটি ট্রাকের পাশে দেখা যাচ্ছে। কিন্তু বসতি এলাকায় কোনও রকমের সাবধানতামূলক ব্যবস্থা না নিয়ে সাধারণ মানুষের মধ্যে নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
অতি উৎসাহীরা অবশ্য কৌতুহলী দৃশ্যে ট্রাকটিকে ঘিরেই দাঁড়িয়ে ছিলেন। যাতে তাঁরা নিজেদের ক্ষতিরসম্ভাবনাই বাড়িয়ে তুলেছিলেন।
ছবিটি সম্ভবত তোলা হয়েছিল, রাস্তার পাশেরই কোনও একটি গাড়ি থেকে। গাড়ির যাত্রীরা অবশ্য যে ভাবে সিংহটিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে সমালোচনায় সরব ছিলেন। সঙ্গে সঙ্গে সিংহটি যদি ওই মুহুর্তে কোনওভাবে ঘন বসতিপূর্ণ ওই এলাকায় ছাড়া পেয়ে যায়, তাহলে ওই এলাকায় যে পরিস্থিতি তৈরি হতো, তা নিয়েও আলোচনা করছিলেন তারা।
সিংহটিকে নিয়ে একই মনোভাব পোষণ করেছেন অনেকেই এবং সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হয়ে যায়। সঙ্গে সঙ্গে প্রাণীদের অধিকার রক্ষা নিয়ে সরব হন অনেকেই।
সিন্ধ এলাকার অভ্যন্তরীণ মন্ত্রী ভাইরাল ছবিটি দেখার পরে নির্দেশ দিলে করাচি পুলিশ ব্যবস্থা নেয়। সেই রাতেই সিংহের মালিক সাকলাইনকে গ্রেফতার করে পুলিশ। সিংহটিকেও নির্দিষ্টস্থানে সরানো হয়।
মালিকের দাবি, সিংহটির শরীর ভাল না থাকায়, চিকিৎসকের কাছে দেখিয়ে ফেরত আনা হচ্ছিল। সিংহ রাখার লাইসেন্স সাকলাইনের কাছে থাকলেও, গত বছরেই তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে জানিয়েছে করাচি পুলিশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications