কিউবার বিপ্লবী সমাজতান্ত্রিক নেতা ফিদেল কাস্ত্রো ৯০ বছর বয়সে প্রয়াত
কিউবার মহান বিপ্লবী, সমাজতান্ত্রিক নেতা ফিদেল কাস্ত্রোর প্রয়াণ হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার হাভানায় স্থানীয় সময় গভীর রাতে প্রয়াত হয়েছেন এই মহান কমিউনিস্ট নেতা।
হাভানা, ২৬ নভেম্বর : কিউবার মহান বিপ্লবী, সমাজতান্ত্রিক নেতা ফিদেল কাস্ত্রোর প্রয়াণ হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার হাভানায় স্থানীয় সময় গভীর রাতে প্রয়াত হয়েছেন এই মহান কমিউনিস্ট নেতা। প্রয়াণের খবর জানিয়েছেন তাঁর ভাই তথা কিউবার রাষ্ট্রপতি রাউল কাস্ত্রো।
গেরিলা নেতা থেকে কিউবার সর্বাধিনায়ক : ফিদেল কাস্ত্রোর জীবনী একনজরে
এবছরই অগাস্ট মাসে নিজের নব্বইতম জন্মদিন পালন করেন তিনি। তবে শরীর বিশেষ ভালো যাচ্ছিল না। কিউবা বিপ্লবের মধ্যমণি এই নেতা সারা বিশ্বে কমিউনিস্ট ভাবধারার মানুষের কাছে আদর্শ বলে পরিচিত ছিলেন।

ফিদেল কাস্ত্রো ১৯৫৯ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন। এরপরে ১৯৭৬ থেকে ২০০৮ পর্যন্ত কিউবার রাষ্ট্রপতির পদ সামলান। ২০০৮ এর দায়িত্ব ছেড়ে দেন ভাই রাউল কাস্ত্রোর হাতে। ধীরে ধীরে সরে যান রাজনীতি থেকে।
কিউবার কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক ছিলেন তিনি। ১৯৬১ সালে দল তৈরি হলে তখন থেকে শুরু করে ২০১১ সাল পর্যন্ত তিনি পদে ছিলেন। তাঁর নেতৃত্বে কিউবা একটি একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে পরিগণিত হয়।
ফিদেল কাস্ত্রো সমাজতান্ত্রিক বিপ্লবের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রগুলির একটি। এমন এক ব্যক্তিত্ব যিনি সারাজীবন জোয়ারের বিরুদ্ধে সাঁতরে পারে উঠেছেন। আর তা করেছেন বারবার। সমাজতান্ত্রিক বিপ্লবের পুরোধা এই মানুষটি প্রায় ৫০ বছর ধরে ধনতান্ত্রিক মার্কিন যুক্তরাষ্ট্রের নাকের ডগায় বসে সমাজতান্ত্রিক পন্থা মেনে কিউবা শাসন করেছেন।
পঞ্চাশের দশকে মার্কিন পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করে কিউবায় সমাজতন্ত্রকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে কাস্ত্রোর অবদান অপরিসীম বলে মনে করা হয়। অনেকে সেজন্য তাঁকে সমাজতন্ত্রের প্রবাদপুরুষ বলেও আখ্যায়িত করেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications