Israel-Palestine Conflict: ইসরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে বাড়ছে তেলের দাম! সাইবার যুদ্ধে যোগ ভারতের
Israel-Palestine Conflict: ইসরায়েল এবং প্যালেস্টাইন জঙ্গি সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াই তীব্র হচ্ছে! আকাশ এবং স্থলপথে একযোগে হামলা চালাচ্ছে ইসরায়েল ফোর্স। ভয়াবহ এই যুদ্ধে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর এই তালিকায় বহু সাধারণ মানুষও আছে বলে জানা গিয়েছে।
তবে ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে (Israel-Palestine Conflict) তেলের দামে বড় প্রভাব পড়তে শুরু করেছে। জানা গিয়েছে, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঘোষণার পরেই আন্তজাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। আজ সোমবার এক ধাক্কায় ৪ শতাংশের বেশি ছাড়িয়ে গিয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

এমনকি পরিস্থিতি এমন থাকলে কাঁচা তেলের (Crude Oil) দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যার প্রভাব ভারত সহ একধিক দেশের উপর পড়তে পারে বলে আশঙ্কা। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পর একই ভাবে বিশ্ববাজারে ক্রুড ওয়েলের দাম ব্যাপক ভাবে বেড়ে গিয়েছিল। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ইসরায়েল যুদ্ধেও।
অন্যদিকে ব্যাপক ভাবে ডিজিটাল যুদ্ধ (Digital War) শুরু হয়েছে। যুদ্ধ (Israel-Palestine Conflict) ঘোষণার পর থেকেই ময়দানে নেমে পড়েছে সাইবার হ্যাকাররাও। ইজরায়েলের হয়ে ময়দানে ভারতীয় হ্যাকাররা। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, ভারত ছাড়াও একাধিক দেশ ইজরায়েলের হয়ে সাইবার যুদ্ধে শামিল হয়েছে।
অন্যদিকে OPISREAL এবং OpslraelV2 কোডনেমে বিশেষ অপারেশন শুরু হয়েছে। যারা ইজরায়েলের একাধিক সাইবার ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা চালাচ্ছে। তবে ইজরায়েলের সাইবার সিকিউরিটি ভেঙে ফেলা খুব একটা সহজ নয়। ফলে বারবার চেষ্টা ব্যর্থ হচ্ছে হ্যাকারদের।
তবে ভারতীয় হ্যাকাররা ইতিমধ্যে ফিলিস্থিনের ন্যাশানাল ব্যাঙ্ক এবং টেলিকমিউনিকেশন সংস্থা সহ একাধিক সরকারি ওয়েবসাইটে ইতিমধ্যে টার্গেট করেছে। শুধু তাই নয়, ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাসের অফিসিয়াল ওয়েবসাইট ইতিমধ্যে হ্যাক করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় এক হ্যাকার গ্রুপ।
তবে সাইবার যুদ্ধের পাশাপাশি লাগাতার ইজরায়েলের (Israel-Palestine Conflict) উপর মিসাইল নিক্ষেপ করছে হামাস। এখনও পর্যন্ত ৭০০ জনের মৃত্যু হয়েছে সে দেশে। পাল্টা প্রত্যাঘাত হামাসের ঘাঁটি লক্ষ্য করেও। ইসরায়েল এবং প্যালেস্টাইন জঙ্গি সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে কার্যত উত্তপ্ত হয়ে উঠছে আন্তজাতি মহল।
ইজরায়েলের (Israel-Palestine Conflict) উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত সহ একাধিক দেশ। একেবারে খোলা হাতে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে আমেরিকা। এমনকি সে দেশের পাশে দাঁড়াতে একাধিক যুদ্ধ জাহাজ পাঠানোর ঘোষণাও করেছে বাইডেন প্রশাসন।












Click it and Unblock the Notifications