বারুদের স্তূপে পাকিস্তান! ১২ জঙ্গি সংগঠনের মধ্যে ৫ টিকে নিয়ে বড় বার্তা মার্কিন রিপোর্টে
তালিবানের মতো সংগঠনের হয়ে যখন ইমরান খানের দেশ রীতিমতো সোচ্চার হয়েছে বিশ্ব দরবারে, তখনই আরও স্পষ্ট হয়েছে যে কতটা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে পাকিস্তান। আমেরিকার চক্ষুশূল আলকায়েদা প্রধান লাদেনকে কয়েক বছর আগেই পাকিস্তানের মাটিতে পেয়েছিল মার্কিন সেনা। আর সেখানেই তাকে নিকেশ করা হয়। এরপর ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ থেকে শুরু করে হাফিজ সইদের ঠিকানাও পাকিস্তান। এই সূত্র ধরেই স্পষ্ট যে পাকিস্তানের প্রশাসনে 'গদি' বদল হলেও সন্ত্রাসের প্রতি তাদের প্রশ্রয় একই রয়েছে। এই মর্মে সাম্প্রতিককালে মার্কিন কংগ্রেসশনাল রিসার্চ সার্ভিসের রিপোর্ট আরও তাক লাগাচ্ছে। একনজরে দেখা যাক, মার্কিন রিপোর্ট কী বলছে।

মার্কিন রিপোর্ট কী বলছে?
বহু সশস্ত্র সন্ত্রাসবাহিনীর কেন্দ্রস্থল পাকিস্তান বলে জানিয়েছে মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস। মার্কিন রিপোর্ট বলছে, ১২ টি বিদেশী সন্ত্রাস সংগঠন পাকিস্তানে ঘাঁটি গেঁড়ে রয়েছে। এদের মধ্যে ৫টি সংগঠনের টার্গেটে রয়েছে ভারত। এই পাঁচ সংগঠনের মধ্যে আালাদা করে লস্কর ই তৈবা ও জইশ এ মহম্মদের নাম রয়েছে।

পাকিস্তানের সন্ত্রাস সংগঠন নিয়ে বার্তা
মার্কিন কংগ্রেসের রিপোর্টে জানানো হয়েছে, পাকিস্তানের যে কয়টি জঙ্গি সংগঠন রয়েছে, তাদের মধ্যে বিভিন্ন বিভাগে ভাগ করা যায় সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে। মূলত,পাঁচটি ভাগে ভাগ করা যায় পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলিকে। তাদের মধ্যে একটি বিশ্বের নিরিখের সংগঠন, আফগানিস্তানের নিরিখের সংগঠন, ভারত ও কাশ্মীরের নিরিখের সংগঠন, আর বাকি ঘরোয়া সংগঠন। এছাড়াও শিয়া বিরোধী জঙ্গি সংগঠন রয়েছে কয়েকটি।

নজরে লস্কর
এদিকে,লস্কর -এ- তৈবার জন্যও আলাদা করে সতর্কবাণী এসেছে মার্কিন কংগ্রেসের রিপোর্টে। সেখানে বলা হয়েছে, ১৯৮০ সালে তৈরি হওয়া এই সংগঠন ২০১০ সালে বিদেশী জঙ্গি সংগঠনের তকমা পায়। সিআরএস-এর রিপোর্ট বলছে, ২০০৮ সালে ভারতে বড়সড় হামলার অভিযোগ রয়েছে লস্করের বিরুদ্ধে। ফলে এই সংগঠন নিয়ে আলাদা করে সতর্কতা নেওয়ার কথা বলছে রিপোর্ট। লস্কর ছাড়াও মাসুদ আজহারের নেতৃত্বাধীন জইশ এ মহম্মদ নিয়েও বড় বার্তা দিয়েছে মার্কিন রিপোর্ট। লস্কর যেভাবে ২০০৮ সালে মুম্বইতে ভয়াবহ হামলা চালিয়েছিল, সেভাবেই ২০০১ সালে ভারতের সংসদে জাইশ নারকীয় হত্যা লীলা চালায়।

হুজি, আলকায়দার 'সেফ হেভেন' পাকিস্তান
এদিকে, , পাকিস্তানের বুকে ভারতকে কেন্দ্র করে যখন হিজবুল মুজাহাদিনের মতো সংগঠন তাবড় আকার নিয়েছে, চখন আফগানিস্তানের বহু জঙ্গি সংগঠনও পাকিস্তানের জল হাওয়ায় বড় হতে শুরু করেছে। সেভিয়েতের বিরুদ্ধে লড়া আফগানিস্তানের হুজি সংগঠনের বর্তমানের প্রশ্রয়স্থল পাকিস্তান। বলছে মার্কিন রিপোর্ট। এই সংগঠন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে কার্যকরী। এছাড়াও পাকিস্তানের বুকে বহু বছর ধরে আলকায়দা পরিসর বাড়িয়েছে বহু বছর ধরে। এছাড়াও দেশের মধ্যে, ইসলামিক স্টেট খোরাসান, হাক্কানি নেটওয়ার্ক, জুন্দাল্লাহ, বালুচিস্তান লিবারেশন আর্মির মতো সংগঠন ইমরান প্রশাসনের আওতাতেই তলে তলে বেড়ে উঠছে। এছাড়াও রয়েছে তেহরিকে এ তালিবান পাকিস্তান ও লস্কর এ জাঙ্গভি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications