জার্মানিতে মানুষের ভিড়ে গাড়ি তুলে দিয়ে হামলা, নিহত চার

ঘটনাটিকে একটি 'হামলা' হিসেবে উল্লেখ করা হচ্ছে। জার্মান পুলিশ এখনো পর্যন্ত এটিকে 'সন্ত্রাসবাদী হামলা' বলে বর্ণনা করেনি।

জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মুনস্টারে পথচারীদের ওপর একটি গাড়ি তুলে দেয়ার পর এ পর্যন্ত অন্তত চার জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছে আরও অন্তত তিরিশ জন।

আহতদের অন্তত ছয় জনের অবস্থা সংকটজনক।

জার্মানির পুলিশ বলছে, যে ভ্যানগাড়ী চালক এই কাজ করেছে, সে ঘটনার পর আত্মহত্যা করে।

ঘটনাটিকে একটি 'হামলা' হিসেবে উল্লেখ করা হচ্ছে। জার্মান পুলিশ এখনো পর্যন্ত এটিকে 'সন্ত্রাসবাদী হামলা' বলে বর্ণনা করেনি।

পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে
EPA
পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে

একটি ছবিতে দেখা যাচ্ছে মুনস্টার শহরের পুরোনো অংশে খোলা আকাশের নীচে একটি রেস্টুরেন্টের মাঝখানে এই গাড়িটি। চারপাশে গাড়িটির ধাক্কায় ভেঙ্গে পড়া টেবিল চেয়ার।

পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে।

২০১৬ সালে জার্মানির রাজধানী বার্লিনে ক্রিসমাসের মার্কেটে জনতার ভিড়ের মধ্যে একটি ট্রাক তুলে দেয়া হয়েছিল। ঐ ঘটনায় নিহত হয়েছিল ১২ জন।

সেবারের ঘটনাটি ঘটিয়েছিল এক তিউনিসিয়ান অভিবাসী আনিস আমরি। জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়ে সে ব্যর্থ হয়েছিল। তার সঙ্গে ইসলামী জঙ্গীদের সম্পর্ক ছিল।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+