যৌন হামলার অভিযোগে শ্রীলংকা বিশ্বকাপ দলের ক্রিকেটার গ্রেপ্তার

জোর করে এক নারীর সাথে যৌন সঙ্গমের অভিযোগে রোববার খুব ভোরে অস্ট্রেলিয়ার পুলিশ সিডনির এক হোটেল থেকে শ্রীলংকার ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকাকে গ্রেপ্তার করে।

অস্ট্রেলিয়ায় চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে শ্রীলংকা দলের সদস্য দানুশকা গুনাথিলাকাকে যৌন হামলার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে।

গুনাথিলাকার বিরুদ্ধে সম্মতি ছাড়াই চার দফা যৌন সংগমে লিপ্ত হওয়ার অভিযোগ আনা হয়েছে।

সিডনির একটি আদালত তার জামিনের জন্য তাৎক্ষণিক এক আবেদন নাকচ করে দিয়েছে।

সিডনির যে হোটেলে শ্রীলংকা দল অবস্থান করছে সেখান থেকে স্থানীয় সময় রোববার ভোর একটার দিকে পুলিশ ৩১ বছরের গুনাথিলাকাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

দোসরা নভেম্বর ২৯ বছর বয়সী এক নারীর ওপর যৌন হামলা করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

যৌন হামলার অভিযোগে শ্রীলংকা বিশ্বকাপ দলের ক্রিকেটার গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে একটি ডেটিং অ্যাপে কয়েকদিন ধরে আলাপের পর ঐ নারীর সাথে দেখা করেন গুনাথিলাকা।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি ছিল এই টুর্নামেন্টে শ্রীলংকা দলের শেষ ম্যাচ। ম্যাচটি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই দলের এক ক্রিকেটারকে গ্রেপ্তারের এই ঘটনা ঘটে। গত ২০ অক্টোবর আহত হবার পর গুনাথিলাকাকে দলের বাইরে রাখা হয়। কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে তিনি আবারও দলে জায়গা পান।

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের এক বিবৃতিকে বলা হয়েছে – “আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) পক্ষ থেকে শ্রীলংকা ক্রিকেটকে নিশ্চিত করা হয়েছে যে সিডনিতে এক নারীর ওপর যৌন হামলার অভিযোগে ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামিকাল ৭ই নভেম্বর তাকে আদালতে নেয়ার কথা রয়েছে।“

বিবৃতিতে আরও বলা হয়েছে –“আদালতে এ নিয়ে কী হয়, সেদিকে এসএলসি (শ্রীলংকা ক্রিকেট বোর্ড) গভীর দৃষ্টি রাখবে। সেইসাথে, আইসিসির সাথে পরামর্শক্রমে দ্রুত এই অভিযোগের তদন্ত করা হবে, এবং দোষী সাব্যস্ত হলে ঐ ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।“

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+