১৬ সপ্তাহের মধ্যেই কমছে কোভিশিল্ডের কার্যকারিতা, সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

১৬ সপ্তাহের মধ্যেই কমছে কোভিশিল্ডের কার্যকারিতা, সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

করোনা দমনে অব্যর্থ ওষুধ হিসাবে বারবার ভ্যাকসিনের কথাই বলছেন সকল বিশেষজ্ঞরা। এদিকে ভ্যাকসিন নিয়েও যে করোনার হাত থেকে পুরোপুরি নিস্তার মিলছে এমনটা নয়। পুনঃসংক্রমিত হতে দেখা যাচ্ছে অনেককেই। এদিকে ভারতে করোনা যুদ্ধে শুরু থেকেই আশার আলো দেখিয়ে যাচ্ছে সিরাম ইন্সস্টিটিউটের করোনা ভ্যাকসিন কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। কিন্তু বর্তমানে কোভিশিল্ডকেই নিয়েই নতুন করে দানা বাঁধছে উদ্বেগ।

১৬ সপ্তাহের মধ্যেই কমছে কার্যকারিতা

১৬ সপ্তাহের মধ্যেই কমছে কার্যকারিতা

মাত্রা ১৬ সপ্তাহের মধ্যেই কার্যকারিত কমছে কোভিশিল্ডের। এমনটাই জানাচ্ছে একটি শ্রীলঙ্কার রিসার্চ সংস্থা। তাদের তরফে দাবি করা হচ্ছে এই সঙ্কট সবথেকে বেশি হচ্ছে ষাটোর্ধ ব্যক্তিদের ক্ষেত্রে। কোভিশিল্ডের একটি ডোজ নেওয়ার পর মাত্র ১৬ সপ্তাহের ব্যবধানেই কমছে টিকার কার্যকারিতা। কলোম্বর একটি বিশ্ববিদ্যালয়ের তরফে সম্প্রতি একটি গবেষণার পর এই রিপোর্ট সামনে আনা হয়েছে বলে জানা যাচ্ছে।

 কী বলছেন গবেষকেরা

কী বলছেন গবেষকেরা

শ্রী জয়বর্ধনপুরা বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি এবং আণবিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক নীলিকা মালাভিগে এই প্রসঙ্গে বলেন, "আমরা শুধুমাত্র ষাটোর্ধদের বিষয়েই উদ্বেগ প্রকাশ করছি। তবে ৬০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এতটা উদ্বেগের কারণ নেই। কিন্তু ৬০ বছরের উর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে টিকাকরণ পরবর্তী ক্ষেত্রে করোনা প্রতিরোধী অ্যান্টিবডির পরিমাণ অনেকটাই কমছে। আর তা হচ্ছে ১৬ সপ্তাহের মধ্যেই।"

 কারা দিচ্ছে আর্থিক সাহায্য?

কারা দিচ্ছে আর্থিক সাহায্য?

ইতিমধ্যেই এই গবেষণা পত্র NatureComms নামে একটি জার্নালে প্রকাশিত হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি গবেষণার জন্য শ্রীলঙ্কান সরকার ও ইংল্যান্ডের তরফে এসেছে অমুদান। অন্যদিকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্স। এদিকে চলতি বছরে জানুয়ারির শেষের পর থেকেই শ্রীলঙ্কায় প্রথং করোনা টিকাকরণ শুরু হয়।

 শ্রীলঙ্কাকে ৫ লক্ষ করোনা টিকা উপহার ভারতের

শ্রীলঙ্কাকে ৫ লক্ষ করোনা টিকা উপহার ভারতের

করোনা টিকাকরণের ক্ষেত্রে শুরু থেকেই কোভিশিল্ডে ভরসা রেখেছিল শ্রীলঙ্কা। এদিকে পরিসংখ্যান বলছে প্রথম ডোজ পেলেও এখনও দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় রয়েছে শ্রীলঙ্কার ৫ লক্ষের বেশি মানুষ। এদিকে করোনা যুদ্ধে ইতিমধ্যেই শ্রীলক্ষার পাশে দাঁড়িয়েছে ভারত। উপহার হিসাবে পাঠানো হয়েছে ৫ লক্ষ কোভিড টিকা ডোজ।অন্যদিকে সিরাম ইন্সস্টিটিউটের থেকে এতদিন সরাসরি টিকা কিনছিল এই দ্বীপরাষ্ট্র। কিন্তু মার্চের শেষ থেকে ভারতে নতুন করে করোনার প্রকোপ বাড়তে থাকায় ভ্যাকসিন রফতানিতে ছেদ পড়ে। আর সেই ক্ষেত্রে সিরামের উপরেও টিকা রফতানিতে বিধিনেষেধ আরোপ করে ভারত সরকার। আর তাতেই চাপে পড়েছে শ্রীলঙ্কার সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+