কোভিড: বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তের নতুন রেকর্ড, মোট মৃত্যুর সংখ্যা ছাড়ালো ২০ হাজার
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যু এবং নতুন রোগী শনাক্তের বিষয়ে সরকারের স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিসংখ্যান।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২৩৭ জনের। ফলে কোভিড-১৯ রোগে মোট মৃত্যুর সংখ্যা ছাড়ালো ২০ হাজার।
এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০,০১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৬ হাজার ২৩০ জন। যে সংখ্যা একদিনে আক্রান্তের আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
এ নিয়ে মোট শনাক্ত হলেন ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৪৯ জন পুরুষ ও ৮৮ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ৩০.১২ শতাংশ।
আর গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৭০ জন।
বিবিসি বাংলায় সম্পর্কিত আরও খবর:
করোনাভাইরাসের ভারতীয় ধরনটি আসলে ঠিক কী?
কোভিড থেকে সেরে ওঠার পরও যেসব জটিলতা থেকে যায়
কেন ও কিভাবে তৈরি হয় করোনাভাইরাসের ভ্যারিয়্যান্ট, কতোটা ক্ষতিকর?
বাড়িতে বসে কোভিড-১৯ চিকিৎসা: যে ছয়টি বিষয় মনে রাখবেন













Click it and Unblock the Notifications