লালচিনে করোনার 'বিস্ফোরণ' আতঙ্ক ধরাচ্ছে বিশ্বকে! বিপদের মুখে ৮০ কোটি মানুষ
নতুন করে চিনে ভয়ঙ্কর আকার নিচ্ছে করোনা। সে দেশের হাসপাতালগুলির অবস্থা ধীরে ধীরে ভয়ঙ্কর আকার নিচ্ছে। হঠাত করে করোনাতে আক্রান্তের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে হাসপাতালগুলিতে বেড পাওয়া যাচ্ছে না। এমনকি মাটিতে ফেলে রেখে চিকিৎ
China Corona News: নতুন করে চিনে ভয়ঙ্কর আকার নিচ্ছে করোনা। সে দেশের হাসপাতালগুলির অবস্থা ধীরে ধীরে ভয়ঙ্কর আকার নিচ্ছে। হঠাত করে করোনাতে আক্রান্তের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে হাসপাতালগুলিতে বেড পাওয়া যাচ্ছে না। এমনকি মাটিতে ফেলে রেখে চিকিৎসা করাতে বাধ্য হচ্ছে মানুষ।

আর এই অবস্থায় নতুন করে আশঙ্কার কথা শোনাচ্ছে চিনের বিশেষজ্ঞরা। তাঁদের কথা সত্যি হলে চিনের জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ এবং পৃথিবীর মোট জনসংখ্যার ১0 শতাংশ আগামী ৯০ দিনের মধ্যে সংক্রামিত হতে পারে। এখন সবে শুরু বলেও মত বিশেষজ্ঞদের। মনে করা হচ্ছে পরিস্থিতি যা তাতে ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে।
শুধু তাই নয়, ৮০ কোটি মানুষ সংক্রমিত হতে পারে বলেও মনে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই শীতেই আক্রান্ত হওয়ার শঙ্কা।
ভাইরাস বিশেষজ্ঞ এরিক ফিগেল জানাচ্ছেন, বেজিংয়ে ক্রমশ মানুষের মৃত্যু হচ্ছে। আর তা সংস্কারের কাজ চলছে। তবে করোনায় মৃতের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে সেখানে মরদেহ রাখারও জায়গা নেই বলে জানাচ্ছেন চিকিৎসকরা। এই অবস্থায় পর্যাপ্ত পরিকাঠামোর ব্যাপক ভাবে অভাব দেখা দিয়েছে।
এমনকি সেভাবে চিকিৎসক এবং নার্সেও অভাব সে দেশের হাসপাতালগুলিতে দেখা দিয়েছে বলে খবর। এমনকি সেভাবে নার্সও পাওয়া যাচ্ছে না বলে খবর। প্রকাশিত তথ্য অনুযায়ী, করোনাতে বহু চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছেন। আর সেই কারনেই আরও ভয়ঙ্কর পরিস্থিতি বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে ফিগেল বলছেন ২০২০ সালে যেমন অবস্থা হয়েছিল ঠিক তেমন অবস্থা বেজিং জুড়ে। তবে এই অবস্থা শুধু চিনেই নাকি গোটা ইউরোপ সহ অন্যান্য দেশেও হচ্ছে তা এখনও স্পষ্ট নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে হঠাত করোনা বিধি হালকা করার কারনেই এমন পরিস্থিতি চিনে। মত বিশেষজ্ঞদের।
যদিও করোনা পরিস্থিতি নিয়ে সঠিক তিওথ্য দিচ্ছে না জিংপিং সরকার। ফের তথ্য চাপা হচ্ছে বলে দাবি। যদিও সূত্রে জানা যাচ্ছে, সোমবার চিনে করোনার কারণে আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, নতুন করে আক্রান্ত হয়েছেন বহু মানুষ। যা ঘিরে ক্রমশ উদ্বেগ বাড়ছে।
অন্যদিকে ভারত সহ বিশ্বে করোনা এখন অনেক নিয়ন্ত্রণে। ধীরে ধীরে পইরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। যদিও নতুন করে চিনে করোনার বাড়বাড়ন্তের খবর ঘিরে আশঙ্কার কালো মেঘ তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে, অবিলম্বে চিনের সঙ্গে দূরত্ব বাড়ানো উচিৎ। এমনকি করোনা বিধি নিয়েও ভাবনা চিন্তা করতে বলছেন বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications