কোভিড: দুই সপ্তাহের ব্যবধানে আবার বেড়েছে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত

করোনাভাইরাসের সংক্রমণ এবং এতে মৃত্যু নিয়ে স্বাস্থ্য বিভাগের সর্বশেষ বুলেটিনের তথ্য।

করোনাভাইরাসের সর্বশেষ তথ্য
Getty Images
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হলো ১২ হাজার ৪৪১ জনের।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ নয়ই মে ৫৬ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

দুই সপ্তাহের ব্যবধানে আবার মৃত্যুর সংখ্যা ৪০ জনে দাঁড়িয়েছে। এর আগে সোমবার মৃত্যুর সংখ্যা ছিল ২৫ জন।

সেই সঙ্গে শনাক্তের সংখ্যাও বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ১,৬৭৫ জন। গত দুই সপ্তাহ পর একদিনে এতো শনাক্ত হলো। এ নিয়ে বাংলাদেশে মোট শনাক্ত হলেন ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জন।

এর আগে সাতই মে ১ হাজার ৬৮২ জন শনাক্ত হয়েছিল।

শনাক্তের হার বেড়ে আবার দাঁড়িয়েছে ১০.০৮ শতাংশে। এপ্রিল মাস নাগাদ এই হার দশের নিচে নেমে এসেছিল।

বিবিসি বাংলায় আরো পড়ুন

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬২৪টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,২৭৯ জন আর মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের আটই মার্চ।

এরপর অগাস্ট মাস নাগাদ শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করে। তবে এই বছরের মার্চ মাস নাগাদ শনাক্ত রোগীর ও মৃত্যুর সংখ্যা আবার বাড়ে।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

ঢাকায় ব্ল্যাক ফাঙ্গাস সন্দেহে একজনের মৃত্যু, চিকিৎসাধীন আরেকজন

'প্রবল' ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস

ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ থেকে সুরক্ষার সাতটি উপায়

"পাসপোর্টে উল্লেখ না থাকলেও বাংলাদেশিরা ইসরায়েলে যেতে পারবে না"

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+