করোনার ভ্যাকসিন তৈরি জনসন অ্যান্ড জনসনের! শীঘ্রই শুরু হবে হিউম্যান ট্রায়াল
সারা বিশ্বে ১০০- বেশি জায়গায় করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার নিয়ে গবেষণা চালানো হচ্ছে। এরই মধ্যে জনসন অ্যান্ড জনসন জানিয়েছে তারা দুমাসের হিউম্যান ট্রায়াল শুরু করতে চলেছে।
সারা বিশ্বে ১০০- বেশি জায়গায় করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার নিয়ে গবেষণা চালানো হচ্ছে। যার মধ্যে ১০ টি ক্ষেত্রে কাজ এগিয়েছে অনেকটা। এরই মধ্যে জনসন অ্যান্ড জনসন জানিয়েছে তারা দুমাসের হিউম্যান ট্রায়াল শুরু করতে চলেছে। জুলাইয়ের দ্বিতীয় ভাগে সেই কাজ ষশুরু করা হবে বলে জানানো হয়েছে।

ট্রাম্প সরকারের সঙ্গে চুক্তি
ইতিমধ্যেই সংস্থার সঙ্গে আমেরিকার সরকারের চুক্তি হয়েছে, পর্যাপ্ত ভ্যাকসিন তৈরির জন্য। ২০২১-এর মধ্যে ১ বিলিয়ন ভ্যাকসনি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত এর কার্যকারীতা প্রমাণিত হয়নি। পাশাপাশি নোভেল করোনা ভাইরাসের কোনও ভ্যাকসিন এখনও আবিষ্কৃত হয়নি, কিংবা এর নির্দিষ্ট কোনও চিকিৎসাও নেই।

আমেরিকা ও বেলজিয়ামে হবে ট্রায়াল
জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, তারা ১০৪৫ জনের ওপর তাদের তৈরি ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে পরীক্ষা চালাবে। এর মধ্যে বেছে নেওয়া হবে ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের। এছাড়াও ৬৫ বছর এবং তার ওপর যাঁদের বয়স, তাঁদের ওপরেও পরীক্ষা চালানো হবে। এখান থেকে প্রাপ্ত ফলের নিরিখে পরবর্তী পরীক্ষা চালানো হবে।

মডার্না রয়েছে একেবারে সামনের সারিতে
করোনার ভ্যাকসিন নিয়ে গবেষণায় একেবারে সামনের সারিতে রয়েছে মডার্না। ইতিমধ্যেই তারা ভ্যাকসিন নিয়ে ট্রায়াল মধ্যবর্তী পর্যায়ে রয়েছে। সবমিলিয়ে তারা ৬০০ জনের ওপরে পরীক্ষা চালাবে। এই সংস্থার লেট স্টেজ ট্রায়াল হওয়ার কথা জুলাইয়ে।












Click it and Unblock the Notifications