করোনা থেকে বিশ্বকে মুক্তি দিতে আরও একধাপ এগোল গবেষণা! বড় আবিষ্কার সুইৎজারল্যান্ডে
করোনা থেকে বিশ্বকে মুক্তি দিতে আরও একধাপ এগোল গবেষণা! বড় আবিষ্কার সুইৎজারল্যান্ডে
করোনা মুক্ত বিশ্ব গড়তে একাধিক দেশে তুমুল গবেষণা শুরু হয়ে গিয়েছে। ভ্যাকসিনের অপেক্ষায় গোটা বিশ্ব। এর আগে সবচেয়ে বেশি করোনা শনাক্তকরণ প্রয়োজন। তার জন্য সুইৎজারল্যান্ড নিয়ে এল তাদের নতুন আবিষ্কার।

চট জলদি শনাক্ত হয়ে যাবেন করোনা রোগী!
সুইৎজারল্যান্ডের এক নতুন আবিষ্কারকে ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। সেদেশে বায়ো সেন্সর দিয়ে করোনা রোগীকে শণাক্ত করার পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। যার জেরে সার্স সিওভি২ বা কোভিড ১৯ রোগীকে চেনা সম্ভব খুবব চটজলদি।

মহামারী নিয়ন্ত্রণে নতুন দিশা
বিশ্বে এই মহামারী নিয়ন্ত্রণে নতুন দিশার খোঁজে সকলেই। এই মুহূর্তে সোশ্যাল ডিসটেন্সিং যেমন প্রয়োজন তেমনই প্রয়োজন চটজলদি শনাক্তকরণের প্রক্রিয়া। আর সেক্ষেত্রে এই বায়োসেন্সর কার্যকরী হতে পারে।

তাহলে কী বর্তমানের টেস্টিং কিট অপ্রয়োজনীয়?
গবেষকরা বলছেন, বর্তমানে যেভাবে করোনা টেস্টিং হচ্ছে সেই পদ্ধতি চালু রাখাই ভালো। তার সঙ্গে এই বায়োসেন্সর যুক্ত হলে , অতি তাড়াতাড়ি কোভিড ১৯ টেস্টি সম্ভব হবে।

কী গুরুত্ব রয়েছে এই সেন্সরের?
অনেক ক্ষেত্রেই করোনা রোগী প্রথমে নেগেটিভ রিপোর্ট দিলেও, পরে তা পজিটিভ হয়ে আসছেন। ফলে শরীরে যদি ভাইরাসের ছোট অংশও থেকে যায় , তা ধরা পড়ছে প্রথমের দিকের টেস্টে। তবে বায়োসেন্সর সেই পরিস্থিতিতে পাল্টে দিতে পারে। শরীরের ভাইরাসের ছোট অংশ থাকলেও তা খুঁজে বার করে নেবে এই সেন্সর।












Click it and Unblock the Notifications