উইহানের তিন ভাইরোলজিস্ট অসুস্থ হয় ২০১৯-এ, কোভিডের উৎস উহান ল্যাবই
করোনা মহামারীর শুরু থেকে এর উৎস নিয়ে নানা মুণির নানা মত প্রকাশ্যে এসেছে৷ এর মধ্যে সবচেয়ে জোরালো বক্তব্যটি হল, 'উইহানের ল্যাবে বানানো হয়েছে কোভিড-১৯ ভাইরাস৷' চিনের উইহান থেকে প্রথম কোভিড-১৯ ছড়ায় এটা প্রমানিত সত্য৷ কিন্তু কিভাবে? সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই কাল ঘাম ছুটেছে বিশ্বের তাবড় তাবড় ভাইরোলজিস্টদের। তবে মার্কিন ভাইরাস বিশেষজ্ঞদের অনেকেই প্রথম থেকেই করোনাকে চিনের গবেষণাগারে বানানো ভাইরাস বলে আসছেন। সেই মত-কে জোর গলায় বিশ্বের সামনে রাখা শুরু করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প থেকে বর্তমান মার্কিণ রাষ্ট্রপতি বাইডেন।

লরেন্স লাইভমোরোর তৈরি করা একটি রিপোর্টের কথা সম্প্রতি সামনে এনেছে, 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল' যেখানে বলা হয়েছে উইহানের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা৷ এবং এই ভাইরাসটির উৎস ও ছড়িয়ে পড়া নিয়ে আরও গবেষনার প্রয়োজন রয়েছে৷ এই রিপোর্ট সামনে আসার পর নতুন করে নড়ে চড়ে বসেছে সারা বিশ্ব৷ তবে 'দ্য ওয়াল জার্নাল'-এর রিপোর্ট নিয়ে কোনও মন্তব্য করতে চাননি লাইভমোর।
সম্প্রতি আমেরিকার অন্যতম প্রধান ভাইরোলজিস্ট ডক্টর ফাউসির ৩০০০ পেজের ইমেল সংবাদমাধ্যমের হাতে এসেছে৷ সংবাদমাধ্যম প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে ফাউসি দাবি করেছেন কোভিড-১৯ কোনভাবেই স্বাভাবিকভাবে জন্ম নেয়নি৷ চীনের ইউহান ল্যাবেই এটি তৈরি করা হয়েছিল৷ এবং যেখান থেকে এটি ছড়িয়ে পড়ে। এমনকি ২০১৯-এ ইউহান ল্যাবে যারা কর্মরত ছিলেন এবং অসুস্থ হয়েছিলেন তাদের সম্পূর্ণ মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করারও দাবি জানিয়েছেন ফাউসি৷ কোভিড-১৯ সংক্রমণের গোড়ায় না পৌঁছতে পারলে এই ভাইরাসের গতিরোধ করা সম্ভব নয় বলেও আক্ষেপ করেছেন তিনি৷
২০১৯ নভেম্বরে তিন উইহান ল্যাবের তিন ভাইরোলজিস্ট গুরুতর অসুস্থ হন৷ তাদের হাসপাতালে ভর্তিও করতে হয়। মার্কিন গোয়েন্দা সূত্রে এই তথ্য প্রকাশ্যে এসেছে সম্প্রতি। কিন্তু এই ভাইরোলজিস্টরা পরে সুস্থ হয়ে উঠছে কিনা! কিংবা তাদের মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করেনি চিন। এমনি অন্যদেশের ভাইরোলজিস্টদের উইহানে প্রবেশাধিকার দেয়নি দেশটি।
ট্রাম্পের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'এখন সবাই, এমনকী আমার তথাকথিত 'শত্রুরা'ও বলতে বাধ্য হচ্ছেন যে চিনা ভাইরাস ইউহানের ল্যাব থেকেই ছড়িয়েছে। এবিষয়ে আমি একশ শতাংশ সঠিক ছিলাম। ডক্টর ফাউসি এবং চীনের কথপোকথন ফাঁস হবার পর তা আরও পরিষ্কার হয়ে গিয়েছে৷ চীন সারা বিশ্বজুড়ে যে ধ্বংসলীলা চালিয়েছে তার জন্য তাদের উচিৎ সারা বিশ্বকে ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়া।'
এই তথ্য সামনে আসার পর নড়েচড়ে বসেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির রাষ্ট্রপতি জো বাইডেন-ও। মার্কিন গোয়েন্দারের তিনি নির্দেশ দিয়েছেন ইউহান ল্যাব এবং করোনা ভাইরাস নিয়ে সম্পূর্ণ রিপোর্ট ৯০ দিনের মধ্যে তাঁর টেবিলে পৌঁছতে হবে৷












Click it and Unblock the Notifications