চিন নয়, নরওয়েতে অনেক আগেই এসেছিল করোনার বিষ
চীন নয়, নরওয়েতে অনেক আগেই এসেছিল করোনার বিষ
করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্ব ত্রস্ত। প্রায় আড়াই বছর ধরে এই সমস্যায় জর্জরিত মানুষ। করোনা ভাইরাসের আসল উৎপত্তি খুঁজতে গিয়ে নতুন তত্ব পেয়েছে বিশ্ব সাস্থ্য সংস্থা। বলা হচ্ছে ইউরোপে করোনা আসার অনেক আগেই তা এসে পৌঁছেছিল নরওয়েতে।

সম্প্রতি ২০১৯ সালের ডিসেম্বর মাসের এক করোনার এন্টিবডি খুঁজে পেয়েছেন আকারসাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ইউরোপে এর পরে করোনার খোঁজ মেলে।।গবেষকরা এই বিষয়টা নিয়ে বিষ্মিত। তাঁরা বলছেন নতুন এই খোঁজ করোনা ভাইরাসের ইতিহাসটাই বদলে দিতে পারে।
৩১ ডিসেম্বর ২০১৯এ চিনের স্বাস্থ্য দফতর জানায় উহান, হুবেইয়ে এক ধরনের নিউমোনিয়া রোগ হচ্ছে যাকে তারা নভেল করোনা ভাইরাস হিসাবে চিহ্নিত করেন। ইউরোপে প্রথম করোনা ভাইরাসের খোঁজ মেলে ২৭ জানুয়ারি ২০২০ সালে। তবে নরওয়েতে তা ২৪ ফেব্রুয়ারির আগে পর্যন্ত ছড়িয়ে পড়েনি। গবেষকরা এটাও বলছেন প্রথম করোনার প্রমাণিত কেস ধরা পড়েছিল চীনেই। কিন্তু কয়েকটি রক্তের নমুনা দেখে গবেষকদের ধারণা বদলে গিয়েছে। তখন ওই রক্তের নমুনা একজন অন্তঃসত্ত্বা মহিলার থেকে নেওয়া হয়েছিল সংক্রামক কোনও রোগ হিসাবে। তারপর সেটি সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছিল। এমন ৬৫২০ টি নমুনা থেকে এমন ৯৮টি এন্টিবডি তাঁরা খুঁজে পান। এবং সেগুকিকে নিয়ে পরীক্ষা করেন। এর থেকে যে রিপোর্ট পাওয়া গিয়েছে তা বলছে, এরা সম্ভবত বাইরে কোথাও সংক্রমিত হয়েছিলেন কিন্তু তাদের রিপোর্ট ভুল এসেছিল। কোনওভাবে তাদের শরীরে তৈরি হয়ে যায় এন্টিবডিও। গবেষকরা বলছেন আমরা আসল যবে এর খোঁজ পাই তার অনেক আগেই এটি ছড়িয়ে পড়তে শুরু করেছিল শুধু এর খোঁজটা পাওয়া যায়নি ঠিকভাবে।
তাঁরা বলছেন, 'এমন অনেক দেশই আছে যারা এমন সব রক্তের নমুনা সংগ্রহ করে রেখেছিল কিন্তু সেটা নিয়ে কোনও পরীক্ষা হয়নি। এখন যেটা আমরা খুঁজে পাচ্ছি নরওয়েতে সেটা অন্য দেশেও হতে পারে।' আমাদের এই আবিস্কার করোনার ইতিহাসকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তাঁরা বলছেন ইতালিতেও এমন ঘটনা ঘটেছিল। ২০১৯ সালের নভেম্বর মাসে এমন একটা অসুখ খুঁজে পাওয়া যাচ্ছিল কিন্ত সেভাবে একে গুরুত্ব দেওয়া হয়নি কারণ এন্টিবডি তৈরি হয়ে অনেকেই সুস্থ হয়ে যাচ্ছিলেন। করোনা ছড়িয়ে পড়ার পর তার সঠিক চিহ্নিতকরনের পদ্ধতি বেরনোর পর তা ধীরে ধীরে পৃথিবীর সামনে স্পষ্ট হয়।












Click it and Unblock the Notifications