করোনার ব্রিটেন ও ভারতীয় ভ্যারিয়েন্টকে ঘায়েল করতে সক্ষম কোভ্যাক্সিন, আশার আলো নয়া গবেষণায়
করোনার ব্রিটেন ও ভারতীয় ভ্যারিয়েন্টকে ঘায়েল করতে সক্ষম কোভ্যাক্সিন
এখনও পর্যন্ত দেশের করোনা যুদ্ধে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও সিরাম ইন্সস্টিটিউটের কোভিশিল্ডকেই হাতিয়ার করেছে সরকার। এদিকে জোগান ও চাহিদার মধ্যে বিস্তর ফারাক থাকায় গোটা দেশেই চরমে উঠেছে উদ্বেগ। এদিকে দিন যত গড়াচ্ছে ততই সংক্রমণের তীব্র বাড়াচ্ছে করোনার ভারতীয় স্ট্রেন। এমনকী একাধিক ভ্যাকসিনের প্রতিরোধ পাঁচিলকে ভেঙে ফেলছে। এমতাবস্থায় এবার নতুন সুখবর শোনাল ভারত বায়োটেক।

এদিকে গোটা বিশ্বে এখনও পর্যন্ত সবথেকে বেশি আতঙ্ক ছড়িয়েছে ব্রিটেনের B.1.1. 7 করোনা ভ্যারিয়েন্ট এবং ভারতের ডাবল মিউটেন্ট ভ্যারিয়েন্ট B.1.617। কিন্ত ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এই দুই ভ্যারিয়েন্টকেই ঘায়েল করতে সক্ষম বলে দাবি গবেষকদের। সম্প্রতি এই বিষয়ক একটি সমীক্ষা ক্লিনিকাল সংক্রামক রোগ নামক একটি মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে বলে জানা যাচ্ছে। ন্যাশান্যাল ইন্সস্টিটিউট অফ ভাইরোলজি ও ইণ্ডিয়াল কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের যৌথ উদ্যোগে এই গবেষণা চলে বলে খবর।
এদিকে ভারত বায়োটেক ও ইণ্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের যৌথ উদ্যোগেই এই দেশীয় করোনা টিকা তৈরি হয়। বর্তমানে গোটা দেশব্যাপী গণটিকাকরণে কোভিশিল্ডের সঙ্গে সমানতালে ভূমিকা রেখে চলেছে কোভ্যাক্সিনও। এমনকী ২ থেকে ১৮ বছর বসয়ীদের উপরেও ট্রায়ালের ছাড়াপত্রও পেয়েছে এই টিকা। অন্যদিকে ইতিমধ্যেই আমেরিকার নিউ ইয়র্কে করোনা ভাইরাসের E484K মিউটেশনের খোঁজ পাওয়া গিয়েছে। এটি ব্রাজিলের ভ্যারিয়েন্টের সঙ্গেও যুক্ত। মনে করা হচ্ছে এই মিউটেশনের বিরুদ্ধেও কাজ করতে সক্ষম কোভ্যাক্সিন।
এদিকে গোটা দেশে গত ২৪ ঘণ্টায় বেশ খানিকটা কমেছে করোনা সংক্রমণের হার। আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১১ হাজারের কিছু বেশি মানুষ। কিন্তু জারি রয়েছে মৃত্যু মিছিল। মারা গিয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। এদিকে গোটা দেশে এখনও পর্যন্ত ১৮ কোটি মানুষ করোনা টিকাকরণের আওতায় এসেছেন। তার মধ্যে দুটি টিকা ডোজ পেয়েছেন মাত্র ৪ কোটি মানুষ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications