আত্মঘাতী বোমায় নিহত হামিদ কারজাইয়ের ভাই

সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, মঙ্গলবার সকালে ঈদের নমাজ পড়ার পর বাড়িতে অভ্যাগতদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন হাশমত কারজাই। তখন একজন পাগড়িপরা লোক নিরাপত্তারক্ষীদের জানায়, সে হাশমত কারজাইয়ের অন্ধ ভক্ত। ঈদের শুভেচ্ছা জানাতে সুদূর জালালাবাদ থেকে ছুটে এসেছে। অন্যদিন হলে হয়তো নিরাপত্তার কড়াকড়ি থাকত। কিন্তু ঈদ উপলক্ষে সবার কাছে দ্বার ছিল অবারিত। তাই নিরাপত্তারক্ষীরা যাচাই না করেই লোকটিকে ভিতরে ঢুকতে দেয়। সে এগিয়ে গিয়ে হামশমত কারজাইকে শুভেচ্ছা জানায়। তার পর কাছে গিয়ে আলিঙ্গন করার সময় বিস্ফোরণ ঘটায়। প্রচণ্ড শব্দ আর গাঢ় ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিহ্বলতা কাটিয়ে যখন নিরাপত্তারক্ষীরা ছুটে আসে, তখন সব শেষ। পুলিশ জানিয়েছে, এই হানাদারির দায় এখনও নেয়নি কোনও জঙ্গি সংগঠন।
এই মুহূর্তে আফগানিস্তানে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া চলছে। আশরাফ গনি বনাম আবদুল্লা আবদুল্লা দৌড়ে রয়েছেন। হামিদ কারজাইয়ের ভাই কায়ুম কারজাই প্রথমে রাষ্ট্রপতি হওয়ায় দৌড়ে শামিল হলেও পরে অজানা কারণে সরে দাঁড়ান। তার পর আশরাফ গনির সপক্ষে প্রচারের দায়িত্বে ছিলেন হাশমত কারজাই। তিনি নিহত হওয়ায় নিশ্চিতভাবে বেকায়দায় পড়ে গেলেন আশরাফ গনি।
এর আগে ২০১১ সালে হামিদ কারজাইয়ের সৎ ভাই আহমেদ খলিল কারজাইকে গুলি করে খুন করেছিল জঙ্গিরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications