Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্মোক ডিটেক্টের গোপন ক্যামেরা, ফাঁস দম্পতির অন্তরঙ্গ মুহূর্ত, তারপর যা হল

ভাড়া নেওয়া বাড়ির স্মোক ডিটেক্টরের ভেতরে গোপন ক্যামেরায় উঠে গেল দম্পতির স্নান ও বিছানায় শুয়ে টিভি দেখার ছবি, প্রকাশে ক্ষমা চাইল ভাড়া দেওয়া সংস্থা এয়ারবিএনবি

গোপন ক্যামেরার ভয়ে হোটেলে উঠতে ভয় পান অনেক দম্পতিই। কিন্তু বাড়ি ভাড়া নিয়ে এসব উটকো ঝামেলা থেকে রেহাই পেল না এক দম্পতি। স্মোক ডিটেক্টরের ভেতরে গোপন ক্যামেরায় উঠে গেল দম্পতির বিছানায় শুয়ে টিভি দেখার ছবি। ওই ব্যক্তির স্নানের ছবিও উঠল গোপন ক্যামেরায়।

স্মোক ডিটেক্টের গোপন ক্যামেরা, ফাঁস দম্পতির অন্তরঙ্গ মুহূর্ত, তারপর যা হল

তাইওয়ানের কুশিয়াং শহরে একটি ঘর ভাড়া নিয়েছিলেন ঝ্যাং জেন নামে এক ব্যক্তি। তাও এয়ারবিএনবি-র মত বিশ্ববিখ্যাত সংস্থার মাধ্য়মে বাড়িভাড়া নিয়েছিলেন তাঁরা। কিন্তু প্রথম রাতেই সন্দেহ হয় তাঁদের। ঘরে কোথাও লুকনো ক্যামেরা নেই তো। ঘরের স্মোক ডিটেক্টর থেকে ছোট্ট একটি আলোর বিন্দু দেখতে পেয়েই সন্দেহ হয় তাঁদের। এরপরই চিচিং ফাঁক। একটি নয়, দুটি স্মোক ডিটেক্টর থেকে গোপন ক্যামেরা খুঁজে বের করেন তাঁরা। অভিযোগ দায়ের করা হয় পুলিশের কাছেও।

এই ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছে বহুজাতিক সংস্থা এয়ারবিএনবি। এই ঘটনার পর বাড়ির মালিকের সঙ্গে সমস্ত চুক্তি শেষ করে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে এয়ারবিএনবির পক্ষ থেকে। অপরদিকে বাড়ির মালিক পুলিশকে জানিয়েছেন, তিনি কোনও গোপন ক্যামেরা বসাননি। সম্ভবত ঝ্যাং জেনের আগে যে বাড়ি ভাড়া নিয়েছিল, এটা তারই কাজ। এদিকে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ দেখতে পেয়েছে, দম্পতির একসঙ্গে শুয়ে টিভি দেখা ও ঝ্যাং জেনের স্নানের দৃশ্য ধরা পড়েছে গোপন ক্যামেরায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+