টিকা বন্টনে উন্নত দেশগুলির মানবাধিকার লঙ্ঘন! বঞ্চিত হতে পারে দুর্বল অর্থনীতির দেশগুলি

টিকা বন্টনে উন্নত দেশগুলির মানবাধিকার লঙ্ঘন! বঞ্চিত হতে পারে দুর্বল অর্থনীতির দেশগুলি

বছর ঘুরতেই কাটতে চলেছে আতঙ্কের প্রহর। অন্তিম পর্য়ায়ের ট্রায়াল শেষে জরুরি ভিত্তিতে বিভিন্ন সংস্থার করোনা ভ্যাকসিনে ছাড়পত্র দিচ্ছে একাধিক বিত্তশালী দেশ। তালিকায় নাম লিখিয়ে ফেলেছে ব্রিটেন, কানাডা। ভ্যাকসিন প্রয়োগের বিষয়ে ইউরোপের আরও একাধিক দেশের পাশাপাশি আলোচনা চালচ্ছে মার্কিন যুক্ত রাষ্ট্রও। এমতাবস্থায় দুর্বল অর্থনীতির দেশে ভ্যকসিন সঙ্কট নিয়ে সতর্ক করলেন বিশেষজ্ঞরা।

বঞ্চিত হতে পারে দুর্বল অর্থনীতির দেশগুলি

বঞ্চিত হতে পারে দুর্বল অর্থনীতির দেশগুলি

এদিকে দিন যত গড়চ্ছে করোনা ভয় কাটলেও ক্রমেই বাড়ছে ভ্যাকসিন আতঙ্ক। এতদিন সঠিক ভ্যাকসিনের খোঁজে হন্যে হয়ে গবেষণা করার পর যখন সর্বশেষ ট্রায়ালে পাশ করছে প্রতিষেধকরা, তখনই নতুন সমস্যার মাথাচাড়া দেওয়ার সম্ভাবনায় চিন্তিত প্রত্যেক মানুষই। সম্প্রতি পিপল'স ভ্যাকসিন অ্যালায়েন্স-এর আধিকারিকরা জানিয়েছেন, বিশ্বের প্রথম সারির দেশগুলি সম্ভাব্য ভ্যাকসিনগুলির আগাম বুকিং সেরে রাখায় পিছিয়ে পড়া দেশগুলির বঞ্চিত হওয়ার সম্ভাবনা বাড়ছে।

বিপদসীমায় দাঁড়িয়ে রয়েছে ৭০টি স্বল্প আয়ের দেশ

বিপদসীমায় দাঁড়িয়ে রয়েছে ৭০টি স্বল্প আয়ের দেশ

অক্সফ্যাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও গ্লোবাল জাস্টিস নাও নামক তিন সংস্থার মিলিত প্রয়াস এই পিপল'স ভ্যাকসিন অ্যালায়েন্স (পিভিএ)। এই যৌথ মঞ্চের আধিকারিকদের বক্তব্য, বিশ্বের মাত্র ১৪% নাগরিকের বাস যে দেশগুলিতে, তারাই মোট ভ্যাকসিনের প্রায় ৫৩% দখল করার লক্ষ্যে এগোচ্ছে। সংস্থার মতে, ২০২১-এ ৭০টি স্বল্প আয়ের দেশে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই টিকাকরণ থেকে বঞ্চিত হতে পারেন। ফলে প্রমাদ গুনছেন গবেষকরা।

 হু-এর হস্তক্ষেপের দাবি

হু-এর হস্তক্ষেপের দাবি

এদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা তাদের ৬৪% ভ্যাকসিন গরিব দেশগুলিতে বন্টনের অঙ্গীকার করলেও তা কতটা সম্ভবপর হবে, সে বিষয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। অন্যদিকর পিভিএর মতে, অধিক ভ্যাকসিন তৈরির লক্ষ্যে বিশ্বের সকল ভ্যাকসিন প্রস্তুতকারকের উচিত হু-এর সঙ্গে খোলাখুলি আলোচনায় বসা। পিভিএ আরও জানিয়েছে, কানাডা তাদের প্রত্যেক নাগরিককে ৫ বার টীকা দেওয়ার মতো ভ্যাকসিন মজুত করছে। স্বাভাবিকভাবেই জাস্টিন ট্রুডোর নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ব্রিটেনে ফাইজারের প্রয়োগ

ব্রিটেনে ফাইজারের প্রয়োগ

৮ই ডিসেম্বরই ব্রিটেনে প্রথম প্রয়োগ করা হয়েছে ফাইজারের ডোজ। আর তারপর থেকেই প্রতিষেধকের সমবন্টন ঘিরে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, ফাইজার-বায়োএনটেক হোক বা মডার্না, এই সংস্থাগুলির অধিকাংশ ডোজই উন্নত দেশগুলির দখলে। পাশাপাশি ৭০টি দেশের মধ্যে হাইতি, ইথিওপিয়া ও ভুটানকে ঘিরে যথেষ্ট উদ্বেগ দেখিয়েছে পিভিএ। যথাসত্ত্বর হু-এর হস্তক্ষেপের দাবি জোরালো হয়েছে বিভিন্ন মহলে।

মানবাধিকার লঙ্ঘনের পথে উন্নত দেশগুলি

মানবাধিকার লঙ্ঘনের পথে উন্নত দেশগুলি

গবেষকদের মতে, অক্সফোর্ড ও অ্যাস্ট্রোজেনেকা বিশ্বের স্বল্প আয়ের দেশগুলিকে সাহায্যের কথা জানালেও আগামী বছরের মধ্যে বিশ্বের মাত্র ১৮% জনসংখ্যার কাছে পৌঁছাতে সক্ষম হবে তারা। পিভিএর তরফে জানান হয়েছে, বিজ্ঞান-প্রযুক্তি, বর্তমান খবর, রাজনীতি ও সমস্তরকমের ভ্যাকসিনের হাঁড়ির খবর খতিয়ে দেখার পরই এমন সিদ্ধান্তে আসা হয়েছে। অন্যদিকে ভ্যাকসিন বন্টনে উন্নত দেশগুলি যে ভাবে মানবাধিকার লঙ্ঘন করছে তাতে উদ্বেগ প্রকাশ করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অর্থনীতি বিশেষজ্ঞ স্টিভ ককবার্নও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+