২০২১ সালের মে মাসের মধ্যে করোনা চলে যাবে একাধিক দেশ থেকে, দাবি বিল গেটসের
২০২১ সালের মে মাসের মধ্যে করোনা চলে যাবে একাধিক দেশ থেকে, দাবি বিল গেটসের
আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। করোনা মুক্তির দিন এগিয়ে আসছে। ২০২১ সালের মে মাসের মধ্যে বিশ্বের একাধিক দেশ করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পাবে। ২০২২ সালের মধ্যে গোটা বিশ্ব থেকে নির্মূল হয়ে যাবে করোনা ভাইরাস। এমনই দাবি করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

২০২১ থেকেই করোনা মুক্তি
করোনায় জেরবার গোটা দেশ। এখনও টীকা বেরোয়নি। আমেরিকা, ব্রাজিল, ভারত সহ একাধিক দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে আশার আলো দেখালেন মাইক্রোসফটের কো ফাউন্ডার বিল গেটস। তিনি দাবি করেছেন ২০২১ সালের মে মাসের মধ্যে বিশ্বের একাধিক দেশ থেকে করোনা ভাইরাস চলে যাবে।

২০২২ সালের করোনা লুপ্তি
২০২২ সালের মধ্যেই করোনা ভাইরাস গোটা বিশ্ব থেকে িনর্মূল হয়ে যাবে বলে জানিয়েছেন বিল গেটস। করোনা ভাইরাস টীকা পরীক্ষায় টাকা ঢালছেন বিল গেটস। তিনি আশা প্রকাশ করেছেন শীঘ্রই এই ভাইরাসের টীকা তৈরি হয়ে যাবে। ভারতের সেরাম ইনস্টিটিউট ইতিমধ্যেই করোনা টীকা তৈরির জন্য বিল গেটস ফাউন্টেশনের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়েছে।

করোনা সংক্রমণ বাড়ছে ভারতে
করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২,০৬৪ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছেন ২২,১৫,০৭৬৫। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬,৩৪,৯৫। করোনা পরীক্ষা করা হয়েছে ২,৪৫,৮৩,৫৫৮ জনের। ৯ অগাস্ট ৪, ৭৭, ০২৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

গোটা বিশ্বে ছড়াচ্ছে সংক্রমণ
করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে আমেরিকা। তার পরেই রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দৈনিক সংক্রমণে বিশ্বের সব দেশের থেকে এগিয়ে গিয়েছে ভারত।












Click it and Unblock the Notifications