অদূর ভবিষ্যতে শিশুরোগে পরিণত হবে করোনা? সামনে এল নয়া গবেষণার চমকপ্রদ তথ্য

অদূর ভবিষ্যতে শিশুরোগে পরিণত হবে করোনা?

ইতিমধ্যেই গোটা বিশ্বে ২০ কোটির বেশি মানুষকে আক্রান্ত করে ফেলেছে ভারত। তার মধ্যে শুধুমাত্র ভারতেই আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২০ লক্ষের বেশি মানুষ। শীর্ষ তালিকায় থাকা আমেরিকার পরিসংখ্যান ৩ কোটি ৭০ লক্ষের উপরে। এদিকে দ্বিতীয় ঢেউয়ের দাপট কমলেও গোটা বিশ্বজুড়েই মাথাচাড়া দিতে শুরু করেছে করোনার তৃতীয় ঢেউ। এদিকে করোনার প্রকোপ কমাতে টিকাকরণে জোর দিচ্ছে কমবেশি প্রতিটা দেশই। কিন্তু তারপরেও কমছে না উদ্বেগ।

অদূর ভবিষ্যতে শিশুরোগে পরিণত হবে করোনা? সামনে এল নয়া গবেষণার চমকপ্রদ তথ্য

এদিকে বিশেষজ্ঞদের দাবি আগামী কয়েক বছরের মধ্যে আর পাঁচটা রোগের মতোই মরসুমী রোগে পরিণত হতে পারে করোনা। তাদের দাবি কয়েক বছরের মধ্যে কোভিড-১৯ আদপে শিশুদের ঠান্ডাজনিত রোগের মতোই আচরণ করতে পারে। সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এই দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও নরওয়ের একদল গবেষক। ওই গবেষণাতেই বলা হয়েছে শিশুদের ক্ষেত্রে করোনা সংক্রমণের হার কম হওয়ায় অদূর ভবিষ্যতে এই রোগের প্রকোপ সহজেই কমবে। কিন্তু বেকায়দায় পড়তে পারেন প্রাপ্ত বয়ষ্করা। তবে টিকা নেওয়ার কারণে ঝুঁকি যে একেবারে কমে যাবে সেকথা তারা বলছেন না।

তবে বিশেষজ্ঞদেও এটাও দাবি, বয়স্করা টিকা নিলে বা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার ফলে আগামীতে সংক্রমণ ধীরে ধীরে শিশুদের মধ্যেও স্থানান্তরিত হতে পারে। তথ্য তুলে গবেষকরা দেখাচ্ছেন ১৮৮৯ থেকে ১৮৯০ সাল পর্যন্ত চলা এশিয়াটিক বা রাশিয়ান ফ্লু মহামারিতে গোটা বিশ্বের ১০ লক্ষ মানুষের প্রাণ যায়। কিন্তু প্রথম পর্যায়ে এই ভাইরাস ৭০ বছর বয়সীদের মধ্যেই সংক্রমণ ঘটিয়েছিল। যদিও পরে ধীরে ধীরে এর প্রকোপ কমে আসে।

পরবর্তীতে ধাপে ধাপে প্রাপ্তবয়ষ্কদের মধ্যে সংক্রমণ কমলেও ৭ থেকে ১২ বছরের বাচ্চাদের ক্ষেত্রে বাড়তে থাকে উদ্বেগ। বর্তমানে করোনার জিনোম সিকোয়েন্সের বিন্যাস নিয়ে বিস্তর গবেষণা চালানোর পর এমনই আশঙ্কা করছেন গবেষকেরা। করোনা করোনা প্রতিরোধী সুরক্ষা বলয় গড়ে তুলে ভ্যাকসিনের বিকল্প যে কিছুই নেই সেকথা বারে বারে মনে করাচ্ছেন তারা।তাই সকল দেশকেই দ্রুত টিকাকরণের পরামর্শ দিচ্ছেন সকলেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+