করোনা ভ্যাকসিন সবার আগে নেবেন না সবার শেষে, চরম দোটানায় মার্কিন প্রেসিডেন্ট
করোনা ভ্যাকসিন সবার আগে নেবেন না সবার শেষে, চরম দোটানায় মার্কিন প্রেসিডেন্ট
করোনা ভাইরাস ভ্যাকসিন সবার আগে নেবেন না সবার পরে। এই নিয়ে চরম দোটানায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প। আগেই মাস্ক পরা নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি। কিছুতেই মাস্ক পরতে রাজি নন তিনি। কিন্তু ভ্যাকসিন নিয়ে দোটানায় পড়েছেন। আগে নিলেও বিপদ আবার পড়ে নিলেও বিপদ। শাখের করাতের দশা হয়েছে ট্রাম্পের।

ডিসেম্বরেই ভ্যাকসিন আনছে আমেরিকা
করোনা সংক্রমণ সর্বাধিক ছড়িয়েছে আমেরিকায়। তার জন্য বিশেষ করে টীকা বা ভ্যাকসিন তৈরির গবেষণা চলছে যুদ্ধকালীন তৎপরতায়। ডিসেম্বরেই আমেরিকায় করোনা ভ্যাকসিন চলে আসবে বলে দাবি করা হয়েছে। যদিও তা এৎন পরীক্ষা পর্যায়ে রয়েছে।

ভ্যাকসিন নিয়ে দোটানায় ট্রাম্প
করোনা ভ্যাকসিন তৈরি হয়ে গেলে কী হবে। মার্কিন প্রেসিডেন্ট আগে ভ্যাকসিন নেবেন না একেবারে শেষে নেবেন। এই নিয়ে দোটানায় পড়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন সবার আগে করোনা টীকা নিলে অনেকেই তাঁকে স্বার্থপর বলে অভিযোগ করবে। আবার অনেকে বাহবাও দেবে। ঝুঁকি নিয়েছেন তিনি আগে। এমনই বলা হবে। আবার সবার শেষে নিলেও বিপদ। অনেকেই বলবেন ট্রাম্প দেশবাসীকে গিনিপিগ বানিয়েছেন।

করোনা সংক্রমণ মারাত্মক
আমেরিকায় করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। দৈনিক সংক্রমণ ৭৫ হাজার অতিক্রম করেছে। মারা গিয়েছেন ১হাজারেরও বেশি মানুষ। ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়ায় সংক্রমণ সবচেয়ে বেশি। করোনা সংক্রমণ কমার কোনও দিশা দেখছে না আমেরিকা।

চিনের প্রতি প্রবল রুষ্ট আমেরিকা
করোনা সংক্রমণ ছড়ানোর জন্য চিনের উপর ভীষণ ভাবে রুষ্ট হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকা থেকে চিনের দূতাবাস সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। দুই দেশের মধ্যে প্রবল টানা পোড়েন তৈরি হয়েছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications