করোনা ভাইরাসের উৎস নিয়ে মার্কিন গোয়েন্দাদের হাতে কোন তথ্য ! চাঞ্চল্যকর ইঙ্গিত
না 'জেনেটিক্যালি মডিফায়েড' না মানুষের হাতে তৈরি, করোনা ভাইরাস নিয়ে মার্কিন গোয়েন্দারা অন্য এক সন্দেহভাজন তথ্যের সন্ধান পেয়েছেন। এমনই দাবি সূত্রের। যেখানে করোনা ভাইরাস নিয়ে চিনের বিরুদ্দে একের পর এক তোপ দেগে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, সেখানে মার্কিন গোয়েন্দাদের হাতে আসা তথ্য অন্যরকমের ইঙ্গিত দিচ্ছে।

করোনার উৎপত্তি
মার্কিন গোয়েন্দা বিভাগ ইতিমধ্যেই করোনার উৎপত্তি নিয়ে গবেষণা শুরু করেছে। সেখানে দেখা গিয়েছে , কোভিড ১৯ আসলে মানুষের হাতে বা জিনগতভাবে আসেনি। একটি দুর্ঘটনার হাত ধরে এই ভাইরাস ছড়িয়েছে।

দুর্ঘটনার স্থল কোনটি?
মার্কিন গোয়েন্দাদের মতে , চিনের উহান ল্যাবোরেটারিতে একটি দুর্ঘটনাবশত এই ভাইরাস ছড়িয়ে পড়ে। মার্কিন গোয়েন্দাদের এই তদন্তে বিশ্বের একাধিক দেশ সাহায্য করে চলেছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দাবিভাগের সমস্ত শক্তি এই তদন্তে কাজে লাগানো হচ্ছে।

ট্রাম্পের কড়া বার্তা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, " অনেক অদ্ভূত ঘটনা ঘটছে। তবে তদন্তও চলছে। আর আমরা এটা খুঁজে বের করবই। আর আমরা বলতে পারি যে এটা চিন থেকে এসেছে। যে কোনও ধরনেই আসুক, কিন্তু চিন থেকে এসেছে। ১৮৪ টি দেশ এতে জর্জরিত। '

হু-কে নিশানা
মার্কিন রাষ্ট্রপতি এক মন্তব্যে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু-কে চিনের 'পাইপ অর্গান' বলে বর্ণনা করেছেন। খুব শিগগিরিই আমেরিকা বিশ্বস্বাস্থ্য সংস্থাকে নিয়ে একটি রেকমেন্ডেশন পেশ করতে চলেছে। এছাড়াও বেজিংকে নিয়েও যে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাবস্থা নেবে , তা ফের একবার নিশ্চিত করেছে আমেরিকা।












Click it and Unblock the Notifications