চিনের ল্যাবরেটারি থেকে কি করোনা-র 'রক্তবীজ' বেরিয়ে গিয়েছিল! নতুন থিওরি ঘিরে চাঞ্চল্য

চিনের ল্যাবরেটারি থেকে কি করোনা-র 'রক্তবীজ' বেরিয়ে গিয়েছিল! নতুন থিওরি ঘিরে চাঞ্চল্য

করোনা ভাইরাস জৈব অস্ত্র কী না তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা , আলোচনা চলেছে বিশ্বে। অনেকেই এই বিষয়ে চিনের দিকে আঙুল তুলে ছিলেন। অনেকেরই দাবি ছিল চিনের উহানে ভাইরোলজির ল্যাবরেটরিতেই করোনাভাইরাসের বীজ রোপিত ছিল। তবে এক মার্কিনি গবেষণা জানিয়েছিল যে সেই তত্ত্ব সম্ভবত ঠিক নয়। এবার ব্রিটেনের মন্ত্রীরা নয়া দাবি তুলেছেন এক নতুন থিওরি ঘিরে।

আমেরিকার সুর ব্রিটেনের কণ্ঠে!

আমেরিকার সুর ব্রিটেনের কণ্ঠে!

করোনা ভাইরাস নিয়ে চিনকে গিরে সন্দেহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। চিনের মৃতের সংখ্যা নিয়ে সংশয় দানা বেঁধেছিল। কার্যত এবার চিনকে নিয়ে মার্কিনি সুরেই কথা বলতে শুরু করল ব্রিটেনের মন্ত্রিগোষ্ঠীর আপৎকালীন কমিটি 'কোবরা'।

কেন সন্দেহ চিনকে?

কেন সন্দেহ চিনকে?

ব্রিটেনের মন্ত্রিগোষ্ঠীর দাবি, সম্ভবত চিনে উহানের ভাইরোলজির গবেষণাগার থেকেই এই ভাইরাস 'লিক' করে বেরিয়ে গিয়েছে। একটি ২০১৮ সালের রিপোর্ট বলছে, যে ভাইরোলজি গবেষণাগার উহানে রয়েছে তার থেকে ১০ মাইল দূরে রয়েছে উহানের সেই বাজার যেখানে প্রথম এই সংক্রমণ ছড়িয়েছে।

আরও কয়েকটি তথ্য

আরও কয়েকটি তথ্য

'পিপলস ডেইলি' সংবাদপত্রের তথ্য আরও জানাচ্ছে। সেখানে বলা হয়েছে, চিনের ওই গবেষণাগারের ইবোলার মতো ভাইরাস তৈরি করার ক্ষমতা রয়েছে। ফলে ব্রিটেনের সন্দেহ চিনকে ঘিরে আরও জোরালো হয়েছে। যদিও এক মার্কিনি গবেষণা বলেছে, যে এই ভাইরাস যে কৃত্রিমভাবে তৈরি তার কোনও তথ্য় প্রমাণ মেলেনি।

 কয়েকটি তথ্য ও চিন!

কয়েকটি তথ্য ও চিন!

এমন বেশ কয়েকটি তথ্য মিলছে যেখানে বলা হচ্ছে, উহানের ভাইরোলজি গবেষণাগার প্রতিষ্ঠানের কর্মী তথা বহু সদস্যদেরও এই ভাইরাস আক্রমণের তথ্য মিলেছে। এমন পরিস্থিতিতে চিনের দাবি, তাঁরা কোনও মতেই কোনও তথ্য গোপন করেনি। বরং ভাইরাস সম্পর্কে যা তথ্য তাঁদের হাতে ছিল তা বিশ্বের ১২০ টি দেশকে তাঁরা দিয়েছে। বিভিন্ন দেশকে করোনা যুদ্ধে সাহায্য করছে। ফলে এই সমস্ত রিপোর্টকে নস্যাৎ করেছে চিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+