করোনায় বিশ্বজুড়ে মৃত্যু পেরোল ৩ লক্ষ, আক্রান্ত ৪৫ লক্ষের বেশি
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৫ লক্ষ ছাড়িয়ে গেল। একইসঙ্গে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ৩ লক্ষের সীমা। গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে নতুন করে ৭৫ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং প্রাণ গিয়েছে ৪২৮৬ জনের।

বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্র
এদিন নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮১১২ জন্য আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ১২৫৭ জন। ফলে সবমিলিয়ে সেদেশে মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৮৬ হাজার ৪৫৪ জনে।

রাশিয়ায় জোর আতঙ্ক
রাশিয়া ইতিমধ্যে যুক্তরাজ্য ব্রিটেনকে ছাপিয়ে আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে উঠে এসেছে। নতুন করে সেদেশে ৯৯৭৪ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন। ফলে রাশিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫২ হাজার ২৪৫ জন।

একদিনে কোন মহাদেশে কত আক্রান্ত
এদিন ইউরোপে ২১ হাজার ৯৮২ জন, উত্তর আমেরিকায় ১৭৫৭ জন, এশিয়ায় ১৭ হাজার ৮৫৪ জন, দক্ষিণ আমেরিকায় ১১ হাজার ৫৩৮ জন, আফ্রিকায় ২০৫৪ জন এবং ওশিয়ানিয়া নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছেন ভাইরাসে।

ভারত চিনকে টপকানোর মুখে
ভারতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯৯৭ জন। চিনের থেকে ফারাক হাজার জনেরও কম। ফলে শুক্রবার ভারত আক্রান্তের সংখ্যায় চিনকে ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এদেশে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ২৬৪৯ জন।












Click it and Unblock the Notifications