পাকিস্তানেও তবলিঘি তুমুল তোপের মুখে! মার্কজ ঘিরে পাক-ভূখণ্ডের ঘটনা প্রকাশ্যে

লকডাউনের মধ্যে যাবতীয় নিয়ম ভেঙে দিল্লিতে নিজামুদ্দিন মর্কজে বড়সড় ধর্মীয় সভা আয়োজন করেছিল তবলিঘি জামাত। করনোর আবহে এই জমায়েতে ব্যবস্থা ছি লনা হ্যান্ড স্যানিটাইজার থেকে মাস্কের।যার জেরে ভারতে ৩০ শতাংশ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে। উপরন্তু সরকারি আদেশ ভাঙার মতো অভিযোগ উঠেছে এই সভার উদ্যোক্তাদের বিরুদ্ধে। উল্লেখ্য, নিজামুদ্দিন নিয়ে যখন গোটা ভারত তোলপাড়, তখন পাকিস্তানেও তবলিঘি জামাত নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়ে গিয়েছে। সেখানেও ঘটেছে নয়া ঘটনা।

পাকিস্তানেও একই ঘটনা!

পাকিস্তানেও একই ঘটনা!

নিজামুদ্দিন মার্কজে যেভাবে ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে, সেভাবেই পাকিস্তানের রায়উইন্ডি মার্কজেও ধর্মীয় সভা আয়োজিত হয়। করোনার আবহে সেখানেও প্রচুর মানুষের জমায়েত হয়। জামাতের এই অনুষ্ঠান ঘিরে পাক ভূখণ্ডেও বাড়ছে ক্ষোভ।

কোন পরিস্থিতি পাকিস্তানে

কোন পরিস্থিতি পাকিস্তানে

পাকিস্তানের নামী সংবাদপত্র 'দ্য ডন' এর রিপোর্ট বলছে, পাঞ্জাব প্রভিন্সে জামাতের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানেও বিপুলভাবে মানুষের জমায়েত ছিল। করোনার আবহে ৭০-৮০ হাজার মানুষের জমায়েতের খবর এসে পৌঁছেছে প্রশাসনের কাছে । গত ১০ মার্চের ঘটনায় পাকিস্তান জুড়ে ভারতের মতোই আতঙ্ক দেখা দিয়েছে।

ভারতের মতোই পাকিস্তানের পরিস্থিতি!

ভারতের মতোই পাকিস্তানের পরিস্থিতি!

জানা গিয়েছে, ভারতে যেভাবে বিদেশ থেকে তবলিঘি সদস্যরা এসেছেন, পাকিস্তানেও ৩ হাজার বিদেশী সদস্য এসে গা ঢাকা দিয়ে রয়ে গিয়েছেন। কারণে পাকিস্তানও আন্তর্জাতিক উড়ান বন্ধ রেখেছে। এই ঘটনার পর থেকে পাকিস্তানের রাইউইন্ডি সম্পূর্ণ লকডাউনে রয়েছে। সেখানে প্রচুর জামাত সদস্য করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর।

৩৬ জেলায় কোয়ারেন্টাইনে মানুষ

৩৬ জেলায় কোয়ারেন্টাইনে মানুষ

পাকিস্তানের পাঞ্জাবের ৩৬ জেলায় আপাতত কোয়েরান্টাইেন রাখা হয়েছে বাসিন্দাদের। সেখানের ১০২৬৩ জন তবলিঘির অনুষ্ঠানে যোগ দেন। এঁদের মধ্যে ৫৩৯ জনকে কোভিড ১৯ পজিটিভ হিসাবে পাওয়া গিয়েছে। যা থেকে আতঙ্ক দ্বিগুণ হতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+