করোনা গ্রাস: ভারতে তবলিঘির ৪০০০ জন আক্রান্ত! জামাতের ঘটনায় প্রভাবিত বিশ্বের বহু দেশ
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ হাজারের গণ্ডি। এমন পরিস্থিতিতে বারবার করোনার সংক্রমণ নিয়ে উঠে আসছে দিল্লির তবলিঘি জামাতের অনুষ্ঠানের কথা। যার পর থেকে সংক্রমণ সারা দেশে প্রবল পরিমাণে বেড়েছে বলে দাবি করে কেন্দ্র। এবার সেই তবলিঘি কীভাবে বিদেশের বুকেও করোনার দানবীয় প্রভাব বিস্তার করেছে , তা দেখে নেওয়া যাক।

করোনার জের ও তবলিঘি
শনিবারই স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিয়েছে যে ভারতে কোভিড ১৯ এ আক্রান্ত তবলিঘি জামাতের ৪ হাজার সদস্য। দেশের করোনা আক্রান্তের প্রায় ৩০ শতাংশই যে তবলিঘি জামাতের জেরে উঠে এসেছেন , তা আগেই স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তবলিঘির জেরে করোনা দংশন নিয়ে একাধিক বার্তা উঠছে।

তবলিঘি ও পাকিস্তান
পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার। সেখানে ৫০০ জনই এমন করোনা আক্রান্ত রয়েছেন, যাঁরা পাকিস্তানে তবলিঘি জামাতের জেরে আক্রান্ত হয়েছেন। গোটা দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার একাধিক দেশ তবলিঘির জেরে ব্যাপকভাবে আক্রান্ত বলে খবর।

মালয়েশিয়া-ইন্দোনেশিয়া আক্রান্ত!
এশিয়ার বাকি দেশগুলির মধ্যে তবলিঘির ব্যাপক প্রভাব পড়েছে মালয়েশিয়ায়। সেদেশের ৩৫০০ জন কোভিড আক্রান্তের মধ্যে দেড় হাজার জনই করোনায় আক্রান্ত। ইন্দোনেশিয়াতেও তবলিঘির করোনা আক্রান্তের সংখ্যা প্রবল হারে বেড়েছে।

ভারতে কোন পরিসংখ্যান
দেশের রাজধানী দিল্লিতে প্রায় ৬৩ শতাংশ করোনা আক্রান্ত মানুষই কোভিড ১৯ এ আক্রান্ত। এদিকে, তামিলনাড়ু ও তেলাঙ্গানার ৮৪ ও ৭৯ শতাংশ মানুষও যথাক্রমে করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications