করোনা শুধুমাত্র প্রাণই কাড়ছে না, আর্থিক দুর্যোগও সঙ্গে এনেছে! ভয়াবহ বার্তা নয়া রিপোর্টে
করোনা শুধুমাত্র প্রাণই কাড়ছে না, আর্থিক দুর্যোগও সঙ্গে এনেছে! ভয়াবহ বার্তা নয়া রিপোর্টে
শুধুমাত্র প্রাণই কাড়ছেনা করোনা ভাইরাস, একই সঙ্গে এই ভাইারস ধীরে ধীরে ছিদ্র করছে বিশ্বজো়ডা অর্থনীতিকে। বিভিন্নভাবে আর্থিক দিক ধ্বসিয়ে দিতে চলেছে এই ভাইরাসের আক্রমণ। ফলে শুধু প্রাণে নয়, ধনেও মারতে চলেছে করোনা-গ্রাস। কোভিড ১৯ এর প্রকোপে গোটা বিশ্বের বহু অর্থনীতিই দেউলিয়া হতে পারে। যার ভয়াবহতা মৃত্যু মিছিলের মতোই যন্ত্রণাদায়ক বলে মনে করা হচ্ছে।

সবেমাত্র শুরু
প্রথম সপ্তাহেই ট্রিলিয়ান ডলার শেষ হয়ে গিয়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশেষজ্ঞরা বলছেন, এই তো সবেমাত্র শুরু। বিশ্ব অর্থনীতির সঙ্গে মার্কিন অর্থনীতিরও অত্যন্ত খারাপ অবস্থা। কোভিড ১৯ রুখতে ট্রাম্প প্রশাসনের অর্থনীতিবিদরাও রীতিমতো হোঁচট খাচ্ছেন। এমন পরিস্থিতিতে মুক্তির উপায় খুঁজছে সকলে।

আর্থিকভাবে পঙ্গু করতে পারে লক্ষ লক্ষ মানুষকে!
শেয়ার বাজার থেকে স্টক মার্কেটে ইতিমধ্যেই করোনা প্রভাব দেখা দিয়েছে। ধ্বসে গিয়েছে বহু দেশের অর্থনৈতিক পরিস্থিতি। জাপান, দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়ার শেয়ার বাজারের পরিস্থিতি অত্যন্ত খারাপ। জাপানে পর পর দুই দিনে ১৭ শতাংশ পড়েছে সূচক। অস্ট্রেলিয়ারও সূচক নিম্মমুখী। এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে সময় অনেকটাই লাগবে বলে মনে করা হচ্ছে।

অর্থনৈতিক সমস্যা আরও ঘনিয়ে আসতে পারে কীভাবে?
অর্থনৈতিক সমস্যা আরও বেশি ঘনিয়ে আসছে সৌদি আরব ও রাশিয়ার মধ্যে সংঘাত নিয়ে । দুটি দেশের মধ্যে তেল -যুদ্ধ পরিস্থিতিকে আরও খানিকটা বিগড়ে দিয়েছে। এদিকে, একদিকে করোনা ভাইরাস ঘিরে বাজারের হাল যখন খারাপ তখন এই তেল-যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। অন্যদিকে,মার্কিন মুলুকের বিভিন্ন জায়গায় স্টার্টআপ গুলি বিপর্যয়ের দিকে যেতে শুরু করেছে ।

কারখানা ও শিল্প জগতে প্রভাব
যেহেতু একাধিক দেশকে এই ভাইরাসের হানা জেরবার করেছে, ফলে কারখানাগুলিতে 'সাপ্লাই লাইন' বন্ধ হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় কাঁচামাল আসা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে কারখানার উৎপাদনে সমস্যা হচ্ছে। যার প্রভাব দেখা যাচ্ছে গোটা বিশ্বে আর কিছুদিনের মধ্যেই দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

কেন চিনের মহামারী প্রভাবিত করছে গোটা বিশ্বকে?
প্রসঙ্গত, চিনের মহামারী গোটা বিশ্বকে প্রভাবিত করার অন্যতম কারণ হল, চিন বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ যারা কাঁচামাল বহু দেশে সরবরাহ করে। আর চিনে করোনা আক্রমণের জেরে বিশ্বের বিভিন্ন সংস্থার উৎপাদনে প্রভাব পড়েছে। এরমধ্যে আবার রয়েছে চিন বনাম মার্কিন বাজারের যুদ্ধ। ফলে সবমিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল।












Click it and Unblock the Notifications