করোনাভাইরাসের গ্রাসে ৫০০ জনের মৃত্যু একই দিনে
শুধুমাত্র একই দিনে ৫০০ ছাড়িয়ে গেল মৃত্যুর সংখ্যা। একই দিনে ব্রিটেনে ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। করোনার জেরে এমন সংকটজনক পরিস্থিতি সেদেশ আগে দেখেনি। এদিনই রোকর্ড সংখ্যক মানুষের মৃ্ত্যু হয়েছে ব্রিটেনে। এরই মধ্যে বিশ্বে ৯ লক্ষ ছাড়িয়েছে মৃতের সংখ্যা।

যুক্তরাজ্যে ২৯,৪৭৪ জন আক্রান্ত করোনা ভাইরাসে। নতুন করে ৪,৩২৪ নের দেহে মিলেছে করোনার সংক্রমণ। এপর্যন্ত ব্রিটেন ২,৩৫৩ জনের মৃত্যু দেখেছে কেবলমাত্র করোনার জেরে। গোটা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে সেদেশে। সেদেশে মাত্র ১৩৫ জন সেরে উঠেছে করোনার আতঙ্ক কাটিয়ে। পরিসংখ্যান বলছে ব্রিটেনে অ্যাকটিভ কেজ ২৬, ৯৮৭ টি।
এদিকে, ব্রিটেনের প্রধান মন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত। তিনি নিজে কোভিড ১৯ পজিটিভ হতেই দোগা দেশের প্রতি সতর্কবার্তা জারি করেছেন। তিনি বলেন, জানা যাচ্ছেনা যে এই বিপর্যয় কোথায় গিয়ে থামবে। এদিকে, পরিসংখ্যান বলছে,চিনের পর করোনা গ্রাসে কর্মেই তলিয়ে গেছে ইউরোপ আমেরিকা। সব থেকে খারাপ অবস্থা ইতালি, ফ্রান্স, ইংল্যান্ডের। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলিতে করোনাভাইরাস জনিত কারণে মৃতের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়েছে বলে জানা যাচ্ছে। একইসাথে সর্বাধিক মৃত্যু হয়েছে ইতালিতে।












Click it and Unblock the Notifications