করোনাভাইরাস: বাংলাদেশে একদিনে এযাবৎকালের সর্বোচ্চ কোভিড-১৯ রোগী শনাক্ত
বাংলাদেশে ২৪ ঘণ্টায় ৬৬৫ জন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয় গত ২৯শে এপ্রিল, ৬৪১ জন। এদিন মৃত্যু হয়েছে আরো দুজনের, এদের মধ্যে একটি শিশু রয়েছে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৫৫ জনে।
এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। ফলে এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ১৭৭।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫,৩৬৮টি ।
বর্তমানে দেশের ৩১টি ল্যাবরেটরিতে করোনাভাইরাস আক্রান্তদের নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে পহেলা মে'র নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়।
এদিকে মারা যাওয়াদের ২ জনের মধ্যে একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে। আরেক জনের বয়স ষাট বছরের ওপরে।
তাদের একজন রংপুরের বাসিন্দা, আরেকজন নারায়নগঞ্জের।
এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০৬৩ জন।
করোনাভাইরাস: বিশ্বে মৃত ও আক্রান্ত কোথায় কত?
কোয়ারেন্টিন ও আইসোলেশনের যে ব্যাখ্যা দেয়া হচ্ছে বাংলাদেশে
নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন করোনাভাইরাস থেকে
নতুন করোনাভাইরাস কত দ্রুত ছড়ায়? কতটা উদ্বেগের?
করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন
টাকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে কি?
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৬৫ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। আইসোলেশন থেকে ছাড়া হয়েছে ৬০ জনকে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে নেয়া হয়েছে ৯৮৭৪ জনকে। ছাড় পেয়েছেন ২১৪৯ জন।
বাংলাদেশে বর্তমানে প্রায় লাখের মতো সুরক্ষা সামগ্রী মজুদ আছে বলে গতকালকের বুলেটিনে জানানো হয়।
















Click it and Unblock the Notifications