ভারতের করোনা পরীক্ষা অনেকটাই কম, উদ্বেগ বাড়ালেন হু-র প্রধান বিজ্ঞানী
ভারতের করোনা পরীক্ষা অনেকটাই কম, উদ্বেগ বাড়ালেন হু-র প্রধান বিজ্ঞানী
করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে ভারতে। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১৮ লক্ষ ছাড়িয়ে গিেয়ছে। এরই মধ্যে আবার উদ্বেগের খবর শোনালেন হুয়ের প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। তিনি জানিয়েছেন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনা পরীক্ষার সংখ্যা অনেকটাই কম।

করোনা পরীক্ষা কম হচ্ছে ভারতে
ভারতে করোনা পরীক্ষা অন্যান্য দেশের তুলনায় কম হচ্ছে এমনই উদ্বেগের কথা শুনিয়েছেন হুয়ের প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। তিনি দাবি করেছেন, অন্যান্য দেশ বেশি মাত্রায় করোনা পরীক্ষা করে অনেকটাই নিয়ন্ত্রণে অনেছে করোনা ভাইরাস। সেতুলনায় ভারতে করোনা পরীক্ষার হার অনেকটাই কম। জার্মানি, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান করোনা পরীক্ষার সংখ্যা বাড়িয়ে অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে দাবি করেছেন তিনি।

আমেরিকায় সর্বাধিক করোনা পরীক্ষা
করোনা পরীক্ষায় সবচেয়ে এগিয়ে রয়েছে আমেরিকা। হুয়ের প্রধান বিজ্ঞানীর দাবির সঙ্গে মিলছে না ট্রাম্পের দাবি। কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন করোনা পরীক্ষায় আমেরিকার পরেই রয়েছে ভারত। হু-য়ের দাবি একেবারেই তার বিপরীত।

করোনা ভ্যাকসিনের পরীক্ষা
২৮ জনের উপর করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার আবার দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হয়েছে। করোনার ভ্যাকসিন নিয়ে আশাবাদী গোটা বিশ্ব। কিন্তু এখনও পর্যন্ত অপেক্ষা করতে হবে অনেকটা দিন।

করোনা ভ্যাকসিন নিয়ে হুয়ের দাবি
করোনা ভাইরাসের ভ্যাকসিন ১৫ অগাস্টের মধ্যে ভারতের হাতে আসবে বলে দাবি করেছিল আইসিএমআর। সেই দাবি খারিজ করে দিয়েছিলেন হুয়ের প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। তিনি জানিয়েছিলেন কিছুতেই এতো অল্প সময়ের মধ্যে করোনা ভ্যাকসিন হাতে আসা সম্ভব নয়।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications