বাড়ছে সংক্রমণ, শনাক্ত হচ্ছে নতুন রোগী! করোনায় ফের জেরবার চিন

২০১৯ সালে শেষ লগ্নে এসে করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে চিনের উহান শহর থেকে। এরপর গোটাবিশ্বে থাবা বসায় করোনা সংক্রমণ। যার জেরে এখন জর্জরিত বিশ্বের অধিকাংশ দেশ। তবে সেই সংক্রমণ থেকে চিন মুক্ত বলে কয়েকদিন আগেই ঘোষণা করে সেদেশের সরকার। তবে তারপরও সেদেশে নতুন করে আক্রান্তের খবর উঠে আসছে।

বেড়েছে নতুন করোনা রোগীর সংখ্যা

বেড়েছে নতুন করোনা রোগীর সংখ্যা

জানা গিয়েছে, আবারও বেড়েছে নতুন শনাক্ত করোনা রোগীর সংখ্যা। শুক্রবার সকালে ছয়জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্তের কথা জানিয়েছিল দেশটি। এরপর গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় দ্বিগুণ।

কী বলছে চিনের প্রশাসন?

কী বলছে চিনের প্রশাসন?

চিনের ন্যাশনাল হেলথ কমিশন প্রকাশিত তথ্যমতে, দেশটিতে নতুন করে আরও ১২ জনের শরীরে নভেল করোনাভাইরাস পাওয়া গেছে। এদের মধ্যে ১১ জনই বহিরাগত। গতকাল সেখানে মাত্র দুই জন বহিরাগত রোগী শনাক্ত হয়েছিল।

উপসর্গহীন করোনা রোগী শনাক্ত হচ্ছে চিনে!

উপসর্গহীন করোনা রোগী শনাক্ত হচ্ছে চিনে!

এদিকে, নতুন আরও ২৯ জন উপসর্গহীন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছে চিন। গতকাল এ ধরনের ৩৪ জন রোগী শনাক্ত হয়েছিল দেশটিতে। নতুন রোগীদের মধ্যে অন্তত চারজন বিদেশি। এর জেরে সেদেশে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৮১৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় আর কোনও প্রাণহানি হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+