করোনা নিয়ে চিনের গোপন তথ্য ফাঁস, ৭ বছর আগে কী ঘটেছিল উহানের গবেষণাগারে, প্রকাশ্যে রিপোর্ট
করোনা নিয়ে চিনের গোপন তথ্য ফাঁস, ৭ বছর আগে কী ঘটেছিল উহানের গবেষণাগারে, প্রকাশ্যে রিপোর্ট
করোনা ভাইরাস নিয়ে চাঞ্চল্যকরত তথ্য প্রকাশ্যে এলো। চিনের উহানে গবেষণাগারে রাখা ছিল করোনা ভাইরাস। সত্যিটা ফাঁস করে দিয়েছে এই রিপোর্ট। ২০১৩ সালেই করোনা ভাইরাসের ফ্রোজেন স্যাম্পেল পাঠানো হয়েছিল উহানের গবেষণাগারে। উহানের ভাইরোলজি ইনস্টিটিউটকে জানানো হয়েছিল এটি বাদুড় থেকে ছড়ায়।

উহানের গবেষণাগারে করোনা
উহানের গবেষণাগারে ২০১৩ সালে করোনা ভাইরাসের ফ্রোজেন স্যাম্পেল পাঠানো হয়েছিল। উহানের ভাইরোলজি ইনস্টিটিউটকে জানানো হয়েছিল বাদুড় থেকে এই ভাইরাস সংক্রামিত হয়। এবং বলাও হয়েছিল এই ভাইরাসের সংক্রমণে সাতজন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল দক্ষিণ পূর্ব চিনে। এমনকী এঁদের মধ্যে তিন জন যে এই মারণ ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছিলেন সেকথাও উহানের ভাইরোলজি ইনস্টিটিউটকে জানানো হয়েছিল।

গবেষণা চালাচ্ছিলেন গবেষকরা
করোনা ভাইরাস নিয়ে গবেষণা শুরু করেছিলেন চিনের উহান ভাইরোলজি ইনস্টিটিউটের গবেষক শি জেঙ্গলি। এর আগে তিনি সার্স নিয়েও গবেষণা করেছিলেন। শি 'ব্যাট ওম্যান' নামেই পরিচিত চিনে। তিনি জানিয়েছেন ২০১৩ সালে ইউনানের গবেষণাগারের RaTG 13 নামে একরকম ভাইরাস নিয়ে যাওয়া হয়েছিল যার চরিত্র ৯৬. ২ শতাংশ করোনা ভাইরাসের মতই। একটি পরিত্যক্ত খনিতে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল।

উহানের গবেষকরা মানতে নারাজ
তবে RaTG 13 নামে কোনও ভাইরাস যে উহানের গবেষণাগারে সংরক্ষিত রয়েছে সকথা মানতে নারাজ সেখানকার গবেষকরা। এখনও পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি যে এই গবেষণাগার থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে। যদিও আমেরিকা একাধিকবার দাবি করেছে উহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস।

উৎসের সন্ধানে হু
আগামী সপ্তাহেই করোনা ভাইরাসের উৎসের সন্ধানে চিনে যাচ্ছে হু-র গবেষকরা। তাঁরা এই ভাইরাসের উৎস জানার চেষ্টা করবেন। কারন গত ৬ মাস ধরে এই ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে গোটা বিশ্ব। কিন্তু এখনও পর্যন্ত তার কোনও প্রতিষেধক বা টীকা জানতে পারেনি গবেষকরা।












Click it and Unblock the Notifications