চিনে না গিয়েই করোনা ভাইরাসে আক্রান্ত! মৃত ইরানের দুই বাসিন্দা
কোরোনার ভাইরাসে এবার মৃত্যুর ছায়া মধ্যপ্রাচ্যেও৷ জানা গিয়েছে ইরানের দুই ব্যক্তি নভোল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর৷ দুই জনই ইরানের কম প্রদেশের বাসিন্দা৷ এই প্রথম মধ্যপ্রাচ্যে নভেল করোনা ভাইরাসে আক্রান্তে মৃত্যু হল কারোর৷

তেহরানের কাছের এক শহরে করোনায় আক্রান্ত হয়ে মৃত ২
এই বিষয়ে ইরানের মন্ত্রিসভার এক মুখপাত্র কিয়ানোশ জাহানপোর জানিয়েছেন, রাজধানী তেহরানের দক্ষিণে কম প্রদেশের দুই বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ তাঁদের শরীরে করোনা ভাইরাসের এর উপস্থিতি পাওয়া গিয়েছে৷ আরও এক ব্যক্তি উহানের এই ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন কিয়ানোশ৷ ওই ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷

চিনে না গিয়েই করোনা ভাইরাসে আক্রান্ত ইরানের বাসিন্দারা
এদিকে উল্লেখযোগ্য বিষয় হল, কম প্রদেশের মৃত দুই ব্যক্তি কখনও দেশের বাইরেই যাননি৷ কমের মেডিকেল সায়েন্স ইউনিটের প্রধান মহম্মদরেজা ঘাদির এই বিষয়ে বলেন, 'কমে কোরোনার সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য ব্যবস্থা করা হচ্ছে৷ সাধারণ মানুষের চিন্তার কোনও কারণ নেই৷'

দিন দিন বেড়ে চলেছে চিনে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা
এদিকে চিনে বুধবার নতুন করে ১১৪ জনের মৃত্যু হওয়ায় সংক্রমণে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে দু'হাজার ১১৮৷ হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রত্যেক বাড়ি গিয়ে সংক্রমিত মানুষের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে চিনের স্বাস্থ্য মন্ত্রক৷

জাপানের জাহাজে করোনা সংক্রমণে মৃত ২
এদিকে জাপানের ইয়োকোহামায় ডায়মন্ড প্রিন্সেস জাহাজে করোনা ভাইরাসে আক্রান্ত দুই যাত্রীর মৃত্যু হয়েছে৷ ১০০-র ওপর যাত্রীকে বুধবার পরীক্ষার পর ছেড়ে দেওয়া হয়৷ কিন্তু জাপানের স্বাস্থ্য আধিকারিকরা জানান, নতুন করে ৭৯ জনের শরীরে নভোল ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে৷ তাদের জাহাজ থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ জাহাজে মোট ৬২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রক৷ চিনের বাইরে জাপানের জাহাজেই সবথেকে বেশি কোরোনা আক্রান্ত৷ এছাড়াও বিশ্বের ২৪টি দেশে ১০০-র উপর মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত৷












Click it and Unblock the Notifications