জঙ্গিরাও করোনা ভাইরাসের আতঙ্কে ! ISIS জারি করল নয়া 'অ্যাডভাইসারি'
করোনা ভাইরাসের আতঙ্কে জঙ্গিরাও! ISIS জারি করল নয়া 'অ্যাডভাইসারি'
রোনাল্ডো থেকে টম হ্য়াঙ্কস, কানাডার প্রধানমন্ত্রীর পরিবার থেকে একাধিক নামী সেলেব, করোনার গ্রাস থেকে মুক্তি পাচ্ছেন না কেউই। সাধারণ মানুষ থেকে নামী ব্যক্তিত্ব করোনার মারণ থাবা অনেককেই আতঙ্কে রেখেছে। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে যখন করোনা গ্রাসে প্রায় দেড় লাখ মানুষ , তখন জঙ্গি সংগঠন আইএসআইএসও লাগু করল একাধিক নতুন নিয়ম , সংগঠনের জঙ্গিদের জন্য।

বিশ্বজোড়া সন্ত্রাসবাদীদের জন্য অ্যাডভাইসারি
বিশ্বের তামাম সন্ত্রাসবাদীদের জন্য এবার জঙ্গি সংগঠন আইএসাইএস লাগু করল নয়া অ্যাডভাইসারি। আইএসের তরফেও জঙ্গিদের হাত ধোয়ার কথা বারবার বলা হয়েছে। নিজেদের সুরক্ষিত রাখার বার্তা দিয়েছে সন্ত্রাসের অন্যতম আঁতুর ঘর আইএসএর সিরিয়া শিবির।

অসুস্থদের থেকে দূরে
জঙ্গিদের প্রতি বার্তায় আইএস জানিয়েছে, যেখানেই অসুস্থ মানুষ দেখা যাবে, সেখানেই অসুস্থদের থেকে দূরে যেন থাকে জঙ্গিরা। তাছাড়া বিশ্বের যে সমস্ত দেশে করোনা প্রকোপ রয়েছে সেখান থেকেও সরে আসার বার্তা দিয়েছে জঙ্গি সংগঠন আইএস।

করোনার বিপদে ঈশ্বরে বিশ্বাস
আইএস এর তকফে বিশ্বজোড়া জঙ্গিদের প্রতি বার্তা দিয়ে বলা হয়েছে, করোনা আক্রমণে যখন মানুষ মারা যাচ্ছেন, তখন ঈশ্বরের প্রতি বিশ্বাস ও আস্থা রাখতে হবে। আইএস-এর বার্তা ঈশ্বরে যাঁরা বিশ্বাস রাখেন ,তাঁদের করোনা হবে না।

মুখ বাঁধা জঙ্গি!
জঙ্গিদের সাধারণ সমুখ ঢাকা অবস্থাতেই বেশির ভাগ অপরেশনের সময় দেখা গিয়েছে। আর সেইভাবেই যেন জঙ্গিরা মুখ ঢেকে থাকে করোনা রুখতে, এমনই বার্তাই এসেছে আইএস এর তরফে। মুখ শুধু ঢাকাই নয়। হাঁচি , কাশি থেকেও জঙ্গিদের দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা গ্রাস ও বিশ্ব
ইতিমধ্যেই বিশ্বস্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে যে বিশ্ব মহামারীর আকার নিয়েছে করোনা ভাইরাস। কতদিন পর্যন্ত এর মারণ গ্রাস থাকবে তা কেউই জানেন না। এমন পরিস্থিতিতে হাঁচি, কাশি বা জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications