করোনা ছড়িয়ে পড়ার নেপথ্যে কি কোরিয়ার 'পেশেন্ট ৩১'! কোন চার্চের কাহিনি উঠে আসছে সন্দেহে
করোনা ছড়িয়ে পড়ার নেপথ্যে কি কোরিয়ার 'পেশেন্ট ৩১'! কোন চার্চের কাহিনি উঠে আসছে সন্দেহে
করোনা ভাইরাস চিনের বাইরে একাধিক দেশকে নারকীয় মেজাজে গ্রাস করছে। এই সমস্ত দেশের মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া। এবার সেখানে রোগ ছড়িয়ে পড়া নিয়ে এক নতুন তত্ত্ব উঠছে। যে তত্ত্ব উঠে আসছে, তা করোনা আক্রান্ত দেশটির ৩১ নম্বর রোগীকে নিয়ে। আর এই 'পেশেন্ট ৩১' কে নিয়েই সেদেশে চাঞ্চল্য ছড়িয়েছে।

রোগার প্রাদুর্ভাব একটি চার্চকে ঘিরে
দক্ষিণ কোরিয়ার অন্যতম নামী চার্চ শিঞ্চিওঞ্জি। দক্ষিণ কোরিয়ার প্রশাসনের দাবি, ওই চার্চ থেকেই করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়েছে। গোটা দক্ষিণ কোরিয়া জুড়ে এই চার্চের এক মহিলা সদস্য এই রোগ ছড়িয়েছেন বলে দাবি করা হচ্ছে।

পেশেন্ট ৩১ ও কয়েকটি তত্ত্ব
বলা হচ্ছে, কোরিয়ায় বহু আক্রান্তের মধ্যে যিনি ৩১ নম্বর রোগী তিনি সবচেয়ে বেশি এই রোগ ছড়িয়েছেন। প্রায় হাজারেরও বেশি মানুষের সংসর্গে তিনি আসেন। আর সেখান থেকেই গোটা কোরিয়ায় এই রোগ ছড়িয়েছে।
জানিয়েছে কোরিয়ান সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।

কতজনের দেহে ছড়িয়েছে রোগ?
জানা গিয়েছে, কোরিয়ার এই চার্চে প্রার্থনাং অংশগ্রহনকারী ৯৩০০ জনের মধ্যে ১২০০ জনই জ্বরের উপসম নিয়ে চিকিৎসকের কাছে হাজির হন। কোরিয়ার ৩১ নম্বর করোনা রোগী নিজেই একা ১,১৬০ জনের সংসর্গে আসেন। এই মহিলা বিভিন্ন জনবহুল এলাকাতেও ঘুরে বেরিয়েছেন বলে খবর।

চার্চ থেকে ছড়িয়েছে করোনা!
জানা গিয়েছে, কোরিয়ার ওই চার্চ ছেকে দক্ষিণ কোরিয়ার ৬৩. ৫ শতাংশ করোনা রোগী উঠে এসেছেন। চার্চ থেকে করোনা ছড়ানোর তত্ত্ব উঠতেই কোরিয়া প্রশাসন চেপে ধরে চার্চ কর্তৃপক্ষকে। যদিও প্রশাসনের সঙ্গে চার্চের কর্তৃপক্ষ সহযোগিতা করেনি বলে দাবি কোরিয়ার।












Click it and Unblock the Notifications