রানি দ্বিতীয় এলিজাবেথ করোনা আক্রান্ত, কেমন আছেন তিনি
রানি দ্বিতীয় এলিজাবেথ করোনা আক্রান্ত, কেমন আছেন তিনি
এবার করোনা আক্রান্ত হলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। যখন বিশ্বে করোনার প্রকোপ খুব বেড়েছিল তখন তখন কিন্তু অনেক সেলিব্রেটিই করোনা আক্রান্ত হয়েছিলেন। আবার অনেকে সুস্থও হয়েছেন। অনেক বিখ্যাত ব্যাক্তিত্বর কিন্তু ছাড় মেলেনি কোভিড থেকে।

জানা গিয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথ কোভিড পরীক্ষা করেছিলেন। সেখানে রিপোর্ট পজেটিভ আসে। তাঁর শরীরে মৃদু উপসর্গ রয়েছে বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস সূত্রে।
রানির জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে তিনি এখন ভাল আছেন। তাঁর বয়স ৯৫। রাজ পরিবারে তাঁকে নিয়ে উদ্বেগে আছে। কারণ কয়েক মাস ধরে তাঁর শরীর খুব একটা ভালো যাচ্ছিল না।
গত দু'বছর ধরে তাঁকে করোনা ছুঁতে পর্যন্ত পারেনি ।কিন্তু শেষ রক্ষা হল না। তবে তাঁর পরিবারে কিন্তু ঢুকে পড়েছিল করোনা। করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রিন্স ফিলিপ।
প্রসঙ্গত, যদিও বর্তমান করোনা গ্রাফ অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবুও আতঙ্ক কিন্তু যেন পিছু ছাড়ছে না। সাব ভ্যারিয়েন্ট বি.এ.১ থেকে বি.এ.২ বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি। যাতে, মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এমনটাই উঠেছে এসেছে গবেষণায়। ২০২১ সালের ২৬ নভেম্বর বিশ্বে খোঁজ পাওয়া গেচ্ছিল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের। তা কিছুদিনের মধ্যেই বেড়ে গেচ্ছিল। অনেক মানুষ এতে আক্রান্ত হয়েছিল। যদিও এটি খুব একটা ঝুঁকিপূর্ণ ছিল না। তবুও বিশেষক থেকে চিকিৎসক সকলেই বিশ্ববাসীকে সুস্থ ও সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।
ডেনমার্কের স্বাস্থ্য মন্ত্রণালয়, কোপেনহেগেন, ডেনমার্কের ফ্রেডেরিক প্লেসনার লিংস সহযোগিতায় একটি সমীক্ষা চালানো হয়েছে। সেখানে ৮ হাজার ৫০০ টি ওমিক্রন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে। আরেকটি সমীক্ষায় তাঁরা দেখেছেন অনেক ব্যক্তির ডবল ডোজ টিকা নেওয়া হয়নি, বা কারোর একটি মাত্র টিকা নেওয়া হয়েছে। আবার যারা ডবল ভ্যাকসিন ছাড়াও বুস্টার শট পাওয়া গেছে। বি.এ.১ থেকে বি.এ.২ বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি।












Click it and Unblock the Notifications