ভারতের করোনা মুক্তি কবে হতে পারে, ইঙ্গিত করল সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা
ভারতের করোনা মুক্তি কবে হতে পারে, ইঙ্গিত করল সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা
করোনায় বিপর্যস্ত বিশ্ব। ভ্যাকসিন না আসা পর্যন্ত রক্ষা নেই বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু এরই মধ্যে আশার আলো জাগাচ্ছেন সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ও ডিজাইন। তাদের ভবিষ্যদ্বাণী এই মহামারী শীঘ্রই ভারত-সহ বিভিন্ন দেশ থেকে বিদায় নেবে।

ভারতে সংক্রমণ দ্বিগুণ হতে সময় বেশি লাগছে
মহারাষ্ট্র, গুজরাতের মতো রাজ্য করোনা পরিস্থিতি উদ্বেগজনক হলেও, সারা দেশে করোনায় সংক্রমণে দ্বিগুণ হওয়ার সময় আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী তা এখন দশ দিনে দাঁড়িয়েছে। অন্যদিকে দেশের অনেক জেলাই এখনও করোনা মুক্ত রয়েছে। পাশাপাশি উত্তর পূর্বের অনেক রাজ্য ইতিমধ্যেই করোনা মুক্ত। এই পরিস্থিতিতে সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক দল স্বস্তি দিয়ে জানাচ্ছে পৃথিবীর অনেক জায়গার সঙ্গে ভারতেও সংক্রমণ শীঘ্রই থেমে যাবে।

গবেষকরা নিয়েছেন বিজ্ঞানের সাহায্য
গবেষকরা বিভিন্ন দেশের সংক্রমণ এবং জীবন চক্র নিয়ে গবেষণা করেছেন। তাঁরা কাজে লাগিয়েছেন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে। এই তথ্য কেবল মাত্র এডুকেশনাল এবং রিসার্চের জন্য বলেও জানানো হয়েছে।

ভারতে সংক্রমণ কমতে পারে ২১ মের আশপাশের সময়ে
গবেষকরা জানিয়েছেন ভারতে ৯৭ শতাংশ সংক্রমণ কমে যেতে পারে ২১ মে-র আশপাশের সময়ে। শুধু ভারতেই নয় বিশ্বের বেশ কিছু দেশেও তা কমে যাবে। ভারতের ক্ষেত্রে এই তারিখ পর্যালোচনার সময় প্রথম রোগ ধরা পড়া, সংক্রমণের হার, রোগ দ্বিগণ হওয়ার সময়ের কথাও হিসেবের মধ্যে রাখা হয়েছে।

বলা হয়েছে আমেরিকা ও ইতালির কথাও
গবেষকদের পর্যালোচনায় ছিল আমেরিকা ও ইতালিও। তাঁরা বলেছেন, ১১ মের আশপাশে সেদেশ ৯৭ শতাংশ করোনা মুক্ত হবে। অন্যদিকে ইতালির ক্ষেত্রে এই দিনটি হল ৭ মে। মে মাসের ২৯ তারিখ নাগাদ বিশ্ব থেকে ৯৭ শতাংশ কমে যাবে করোনা ভাইরাস। আর পুরোপুরি কমতে ২০২০-র ৮ ডিসেম্বর হয়ে যাবে বলে জানানো হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications