করোনা সংক্রমণ ক্রমেই নিম্নমুখী বিশ্বের অন্যতম প্রধান পাঁচ দেশে, নেপথ্যে কি কারণ
করোনা সংক্রমণ ক্রমেই নিম্নমুখী বিশ্বের অন্যতম প্রধান পাঁচ দেশে, নেপথ্যে কি কারণ
বিশ্বের নানা দেশে জুলাই মাসে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যায় জোয়ার চোখে পড়েছিল, তা এখন অনেকটাই স্তিমিত বলে জানাচ্ছে দেশের স্বাস্থ্য মন্ত্রকগুলি। আমেরিকা ও রাশিয়ার আক্রান্তের সংখ্যাতেও বর্তমানে খানিক ভাটা দেখা যাচ্ছে। অন্যদিকে স্পেন, ইতালি ও ফ্রান্সে আক্রান্তের সংখ্যা বর্তমানে বেশ খানিকটা মাথাচাড়া দিলে এখনই পূর্ণ আনলকের দিকে হাঁটছে না কোনো দেশই। যদিও ১লা জুলাই থেকে ২২শে আগস্টের হিসেবে আমেরিকা, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও পাকিস্তানে করোনা সংক্রমণ বেশ কিছুটা নিম্নমুখী বলেই দেখা যাচ্ছে।

আমেরিকায় সংক্রমণের হালহকিকত
গত ক'সপ্তাহ ধরেই আমেরিকায় প্রত্যহ গড় আক্রান্তের সংখ্যায় উল্লেখযোগ্য ভাবে কমেছে। ২২শে জুলাই গড় আক্রান্তের সংখ্যা ৬৮,৬৩৪ হলেও গত কয়েক সপ্তাহে গড় নেমে এসেছে ৪৩,৮৪৭ জনে। প্রায় ৭ সপ্তাহ প্রত্যহ গড় মৃত্যুর সংখ্যা ১০০০ থাকার পর অবশেষে ১৯শে আগস্ট গড় ১০০০-এর নিচে নামে। যদিও এক মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হাসপাতালে ভর্তি হ্রাস ও কোভিড পরীক্ষার সংখ্যা কমায় আক্রান্তের সংখ্যা কমেছে। এছাড়া টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনায় মানুষের আনাগোনার উপর নিষেধাজ্ঞা বহাল থাকায় সংক্রমণ কমেছে। নিউ অর্লিনস, ফ্লোরিডায় এখনও সিনেমা হল, বার ও জিম খোলার উপর বিধিনিষেধ লাঘু হয়েছে।

কেমন আছে দক্ষিণ আফ্রিকা ?
সংক্রমণের তালিকায় পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় আগস্টের প্রথম সপ্তাহ থেকেই প্রত্যহ আক্রান্তের সংখ্যায় হ্রাস দেখা গেছে। ১৫ই জুলাইয়ে দক্ষিণ আফ্রিকায় প্রত্যহ গড় আক্রান্তের সংখ্যা ছিল ১২,৩৪১ জন, যদিও গত সপ্তাহ থেকেই তা গড়ে নেমে হয়েছে ৩,৩৪২ জন। কেপটাউন, জোহানেসবার্গ ও প্রিটোরিয়ার মত জায়গায় জুলাই মাসের শেষ থেকেই প্রত্যহ আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কেপটাউন ও জোহানেসবার্গের ঘনবসতিপূর্ণ এলাকায় নতুন সংক্রমণে অনেকটাই রাশ টেনেছে সরকার। ফলত বার, রেস্তোরাঁ, উপাসনালয় ও বিদ্যালয়গুলি পুনরায় চালু করা সম্ভব হয়েছে, যদিও এক স্থানে ৫০ জনের বেশি জমায়েত করার অনুমতি দেয়নি সরকার।

রাশিয়ায় করোনা সংক্রমণ
মে মাসের মাঝামাঝি সময়ের পর পুনরায় ২২শে আগস্ট রাশিয়ায় প্রত্যহ আক্রান্তের সংখ্যা ৫০০০ জনের নীচে নামল। জুলাইয়ে প্রত্যহ গড় আক্রান্তের সংখ্যা ৬,৫০০ ছুঁইছুঁই থাকলেও অগস্টে সংখ্যাটা ৫,৩০০ ছাড়ায়নি। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের মতে, করোনা পরীক্ষার নিরিখে তালিকায় সর্বপ্রথম রাশিয়া। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু প্রায় ২৩৮,৪৪৮ জনের পরীক্ষা হয় রাশিয়ায়। ফলত সংক্রমণের গতিবিধি বুঝে এলাকা চিহ্নিতকরণ ও আইসোলেশন করা সম্ভবপর হয়েছে। সরকারের পক্ষ থেকে ইন্টারনেট হটলাইন চালু করে সাধারণ মানুষকে করোনা সম্বন্ধে আরও সচেতন করার প্রক্রিয়াও চালু হয়েছে।

পাকিস্তানে সংক্রমণ হ্রাসের পিছনে মূল কারণ কি ?
জুন মাসে হঠাৎ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বৃদ্ধি চোখে পড়লেও পাকিস্তানে তারপর থেকেই করোনার গ্রাস খানিকটা কমতে শুরু করে। মে ও জুন মাসে প্রত্যহ গড় আক্রান্তের সংখ্যা ৫০০০ ছুঁলেও বর্তমানে তা ৫৮০-৬২০-এর সীমায় দাঁড়িয়েছে। সূত্রের খবর, প্রায় ১০,০০০ জন চুক্তিভিত্তিক কোভিডকর্মী ও ৩,০০০ সরকারি কন্ট্যাক্ট-ট্রেসিং দলের মাধ্যমে করোনাকে বেঁধে ফেলতে সক্ষম হয়েছে সরকার। তাছাড়া কড়া পুলিশ ও জরিমানার ভয়ে সাধারণ মানুষের করোনা বিধি লঙ্ঘনের পরিমাণও অনেকটাই কমেছে বলে জানা যাচ্ছে।

সৌদি আরবে কিভাবে কমল করোনা সংক্রমণ?
জুলাই মাসে প্রত্যহ গড় আক্রান্তের সংখ্যা প্রায় ৩,৭০০ থাকলেও ২২শে আগস্টের হিসেবে সৌদি আরবে এই সংখ্যা নেমেছে ১,২০০-এ। সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, মানুষের সাবধানতা ও সতর্কীকরণের পদ্ধতিতেই কাজ হয়েছে। এছাড়া প্রত্যহ মসজিদ, এয়ারপোর্ট, উপাসনালয়, ভ্রমণক্ষেত্র যে যে নিষেধাজ্ঞাগুলি ছিল, সেসব মেনেই জমায়েত করেছেন মানুষ।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications