করোনা গ্রাস: বিশ্বে ৩০০ কোটি মানুষ বঞ্চিত হচ্ছেন কোন স্বাস্থ্য-সুবিধা থেকে! চাঞ্চল্যকর পরিসংখ্যান
করোনা গ্রাস: বিশ্বে ৩০০ কোটি মানুষ বঞ্চিত হচ্ছেন কোন স্বাস্থ্য-সুবিধা থেকে! চাঞ্চল্যকর পরিসংখ্যান
করোনা রুখতে পরিষ্কার জলে হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বারবার হাত ধুয়ে ফেললে করোনার ভাইরাস ছড়াবে না বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে বিশ্বের ৩০০ কোটি মানুষ বড়সড় স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যে ঘটনাটি করোনা আক্রমণের মতো কঠিন পরিস্থিতিতে অত্যন্ত আশঙ্কাজনক।

৪০ শতাংশ মানুষ বঞ্চিত
একটি সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, বিশ্বের ৪০ শতাংশ মানুষ উপযুক্ত জল ও সাবানই পাননা হাত ধুয়ে পরিষ্কার করার জন্য। আর তাঁরা এভাবেই বেঁচে থাকতে অভ্যস্ত। করোনা ভাইরাস যেখানে হাতের তালুতে থেকে গিয়ে সংক্রমণ ছড়ানোর মতো তত্ত্ব উঠে আসছে, তখন এই পরিসংখ্যান ভয়াবহ।

কোভিড ১৯ ঘিরে আতঙ্ক
রাষ্ট্রসংঘের বার্তা বিশ্বের ৩ বিলিয়ন মানুষের মধ্যে ১.৬ বিলিয়ন মানুষ সাবান বা জল কোনটাই পান না। প্রাথমিক স্বাস্থ্যবিধি সম্পন্ন বিষয়গুলি থেকেএ বঞ্চিত হন এঁরা। যা কোভিড ঘিরে আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে।

ন্যূনতম স্বাস্থ্যবিধি পালিত হয়না
সমীক্ষার হিসাব বলছে ১.৪ বিলিয়ন মানুষ বিশ্বে জল , সাবান সহ শৌচালয়ের প্রাথমিক সুবিধাটুকুও পাচ্ছেন না। ফলে আতঙ্ক ক্রমাগত বাড়ছে এদের নিয়ে। এঁদের বেশিরভাগই এশিয়া, আফ্রিকা, লাটিন আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বাসিন্দা।

জীবণুমুক্ত হাত ধুতে কতক্ষণ লাগে?
বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক পরিস্থিতিতে হাত সময় নিয়ে ধোয়া প্রয়োজন।
আর সাবান ও জল দিয়ে জীবাণুমুক্ত করার জন্য হাত ধুতে সময় লাগবে ৩০ থেকে ৪০ সেকেন্ড। যা কোভিড ১৯ কে তাড়াতে সাহায্য করবে।












Click it and Unblock the Notifications