করোনার বিষ দাঁত জোরালো হচ্ছে নিউ ইয়র্কে! আমেরিকায় মৃত্যু মিছিল অব্যাহত
কোভিড ১৯ এর খবর ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে বিশ্ব জুডে়। যে অজানা শত্রুর সঙ্গে গোটা বিশ্ব লড়াই করছে তার শেষ কোথায় , তা খুঁজে পেতেই চলছে গবেষণা। এদিকে, বিশ্বের তাবড় শক্তিধর দেশ মার্কিন মুলুক কার্যত এই করোনা হানায় প্রবল সংকটে। সেদেশে করোনা এপিসেন্টার নিউ ইয়র্কেই প্রায় ১০ হাজার জনের মৃত্যু হয়েছে।

নিউ ইয়র্কের পরিস্থিতি সংকটজনক
আমেরিকায় করোনার সবচেয়ে বড় প্রভাব পড়েছে বাণিজ্য নগরী নিউ ইয়র্কে। সেখানে নতুন করে এদিন ৬৭১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু মিছিল আর আর্তনাদে করুণ পরিস্থিতি বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের প্রাণকেন্দ্র নিউ ইয়র্কে। সেখানে ১০,৯৫৬ জনের মৃত্যু হয়েছে।

আমেরিকার পরিস্থিতি কেমন?
করোনা ভাইরাসের জেরে এই মুহূর্তে বিশ্ব সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা রয়েছে আমেরিকায়। সেদেশে ৫৭৩২১০ জন করোনায় আক্রান্ত। মৃত্যু হয়এছে ২২, ৯৩৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৩, ৭৫৪ জন।

আমেরিকার সুস্থতা আর মৃত্যুর রুদ্ধশ্বাস লড়াই!
আমেরিকার পরিসংখ্যানে দেখা গিয়েছে, সেদেশে সুস্থতা ও মৃতের সংখ্যার হারে কার্যত রুদ্ধশ্বাস লড়াই চলছে। আমেরিকায় ৬০ শতাংশ মানুষকে আপাতত সুস্থ করে তোলা গিয়েছে। এঁদের সংখ্যা ৩৩, ৭৫৪ জন। অন্যদিকে, ২২,৯৩৪ জনের মৃত্যু হয়েছে। যা শতাংশের বিচারে ৪০ শতাংশ।

কোন কোন শহর সবচেয়ে বেশি আক্রান্ত!
মার্কিন মুলুকে এখনও পর্যন্ত কমপক্ষে ৪০ জন ভারতীয় তথা ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যু হয়েছে। নিউইয়র্ক ছাড়াও সেদেশে নিউজার্সি, মিশগন, পেনসিলভেনিয়ার মতো শহরে ক্রমেই মৃত্যু মিছিল দেখা যাচ্ছে। এদের মধ্যে নিউজার্সিতে প্রবাসী ভারতীয়দের বসবাস বেশি সবচেয়ে।












Click it and Unblock the Notifications