করোনায় বিশ্বে সুস্থ হয়ে উঠছেন কতজন! অন্যদিকে অব্যাহত মৃত্যু মিছিল, একনজরে পরিসংখ্যান
কিছুতেই রাশ টানা যাচ্ছে না করোনা আক্রান্তের সংখ্যায়। লাফিয়ে বাড়ছে বিশ্ব জুড়ে করোনা আক্রান্তে সংখ্যা। চিন থেকে শুরু হওয়া এই রোগে আপাতত ব্যাপকভাবে জর্জরিত মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি থেকে স্পেন। একনজরে দেখে নেওয়া যাক , বিশ্বের নিরিখে কিছু পরিসংখ্যান।

করোনা ভাইরাস পরিসংখ্যান
বিশ্বে অই মুহূর্তে ১৪৭৮২৮৮ জন আক্রান্ত করোনায়। এঁদের মধ্যে ১০২৬৭৫৬ জন আক্রান্ত অল্পভাবে। গুরুতর আক্রান্তের সংখ্যা আগের থেকে শতাংশের বিচারে কমেছে। আপাতত আক্রান্তদের ৪ শতাংশ গুরুতর ভাবে অসুস্থ।

সুস্থ হয়েছেন কতজন?
পরিসংখ্যান বলছে ৩১৬৭৯৫ জন বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন করোনা ভাইরাসের জেরে। আগের থেকে সুস্থতার শতাংশের হার কম হয়েছে। আপাতত বিশ্বে ৭৯ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েও সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ৮৬ ,৭৪৪ জনের। যা আগের থেকে অনেকটাই কমেছে পরিসংখ্যানের বিচারে।

দেশের বিচারে পরিসংখ্যান কী বলছে ?
বিভিন্ন দেশের বিচারে পরিসংখ্যান বলছে , মার্কিন যুক্তরাষ্ট্রে আপাতত ৪১০৮৪৩ জন। মৃত্যু হয়েছে ১৪২১০ জন। স্পেনে ১৪৬৬৯০ জন আক্রান্ত। মৃত্য়ু হয়েছে ১৪, ৬৭৩ জনের। ইতালিতে ১৩৯৪২২ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ১৭, ৬৬৯ জনের।












Click it and Unblock the Notifications