করোনার জেরে কর্মহীন হতে চলেছেন বিশ্বজুড়ে আড়াই কোটি মানুষ! অশনি সংকেত রাষ্ট্রসংঘের

করোনা ভাইরাস এক লহমায় বিশ্বজোড়া অর্থনীতির দফারফা করে দিচ্ছে। এমন বিপর্যয় না আগে কেউ দেখেছে , না কেউ আন্দাজ করতে পেরেছিল যে এমনটা হবে। অজানা এক শত্রুর সঙ্গে বর্তমানে লড়ছে গোটা বিশ্ব। শুধু প্রাণে নয়, ধনেও মারতে চলেছে করোনা-গ্রাস। কোভিড ১৯ এর প্রকোপে গোটা বিশ্বের বহু অর্থনীতিই দেউলিয়া হতে পারে। যার ভয়াবহতা মৃত্যু মিছিলের মতোই যন্ত্রণাদায়ক বলে মনে করা হচ্ছে।

২৫ মিলিয়ন মানুষ কর্মহীন!

২৫ মিলিয়ন মানুষ কর্মহীন!

করোনা ভাইরাস নিয়ে দেশের সরকার যদি সজাগ না থাকে, তাহলে অর্থনীতির পরিস্থিতি ধসে যেতে বাধ্য। ২৫ মিলিয়ন মানুষ সারা বিশ্বে এই প্রবল দুর্যোগের জেরে কর্মহীন হতে পারেন বলে আশঙ্কা রাষ্ট্রসংঘের। যার জেরে এখনই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে রাষ্ট্রসংঘের তরফে।

 কীভাবে কাটানো যাবে সংকট?

কীভাবে কাটানো যাবে সংকট?

রাষ্ট্রসংঘের দাবি যদি গোটা বিশ্ব একযোগে এই সংকট কাটাতে পারে একসঙ্গে তাহলেই কর্মহীনতা থেকে রক্ষা মিলবে। যেভাবে ২০০৮ -০৯ সালে একযোগে বিশ্ব অর্থনীতি কাটাতে কাজ করেছে গোটা বিশ্ব, সেভাবেই এবারেও সংকট মুক্তি করা যাবে বলে আশা প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ।

 তাৎক্ষণিক ব্যবস্থা

তাৎক্ষণিক ব্যবস্থা

রাষ্ট্রসংঘ জানিয়েছে , তাৎক্ষণিক ব্যবস্থা না নিতে পারলে সমস্যা তৈরি হবে।
ফলে সমস্ত দেশের সরকারকে একযোগে মিলে বিশ্ব থেকে এই সংকট দূর করতে হবে। যাতে মানুষ কর্মহীন না হয়ে পড়েন।

মুক্তির উপায়ের খোঁজ

মুক্তির উপায়ের খোঁজ

প্রথম সপ্তাহেই ট্রিলিয়ান ডলার শেষ হয়ে গিয়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশেষজ্ঞরা বলছেন, এই তো সবেমাত্র শুরু। বিশ্ব অর্থনীতির সঙ্গে মার্কিন অর্থনীতিরও অত্যন্ত খারাপ অবস্থা। কোভিড ১৯ রুখতে ট্রাম্প প্রশাসনের অর্থনীতিবিদরাও রীতিমতো হোঁচট খাচ্ছেন। এমন পরিস্থিতিতে মুক্তির উপায় খুঁজছে সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+