করোনা ভাইরাস: ঢাকায় মডার্নার টিকা বিক্রির অভিযোগে একজন আটক, মামলা প্রক্রিয়াধীন

আটক ব্যক্তি পুলিশের কাছে নিজেকে পল্লি চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছেন। এছাড়া সাম্প্রতিক গণটিকা কর্মসূচির আওতায় তিনি উত্তরার একটি টিকা কেন্দ্রে টিকা দিয়েছেন বলে জানা গেছে।

ঢাকার উত্তরায় অবৈধভাবে টাকার বিনিময়ে করোনাভাইরাসের টিকা দেয়ার অভিযোগে একজনকে আটক করার পর মামলা দায়ের করছে পুলিশ।

বুধবার দক্ষিণখান এলাকায় 'দরিদ্র পরিবার সেবা' নামে একটি ক্লিনিকে অভিযান চালিয়ে বিজয়কৃষ্ণ তালুকদার নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

করোনা ভাইরাস: ঢাকায় মডার্নার টিকা বিক্রির অভিযোগে একজন আটক, মামলা প্রক্রিয়াধীন

এসময় ওই ক্লিনিক এবং অভিযুক্ত ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে মডার্না টিকার ২০টি খালি বাক্স ও ২টি টিকার অ্যাম্পুল উদ্ধারের দাবি করেছে পুলিশ।

দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিন আরাফাত এসব তথ্য নিশ্চিত করেন।

থানায় জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

মি. আরাফাত জানান, উদ্ধারকৃত দুটি অ্যাম্পুলের মধ্যে একটি খালি অবস্থায় ক্লিনিক থেকে এবং আরেকটি আংশিক পূর্ণ অবস্থায় অভিযুক্ত ব্যক্তির বাসার ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে।

টিকার একেকটি বক্সে সাধারণ টিকার ১০টি অ্যাম্পুল থাকে। সে হিসেবে উদ্ধারকৃত বাক্সে অন্তত ২০০ অ্যাম্পুল ছিল বলে ধারণা করা হচ্ছে।

আটক ব্যক্তি পুলিশের কাছে নিজেকে পল্লি চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছেন। এছাড়া সাম্প্রতিক গণটিকা কর্মসূচির আওতায় তিনি উত্তরার একটি টিকা কেন্দ্রে টিকা দিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়তে পারেন:

কোভিডের টিকা নিলে কি নারীর প্রজনন ক্ষমতা নষ্ট হতে পারে

ভ্যাকসিন উৎপাদনের জন্য চীনের সাথে বাংলাদেশের চুক্তি

সূঁচ নয়, নাক দিয়ে টেনে নেয়া টিকার বাংলাদেশে ট্রায়ালের উদ্যোগ

পুলিশ বলছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে এই ক্লিনিকে অবৈধভাবে প্রতি ডোজ ৫০০ টাকার বিনিময়ে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা দেয়া হচ্ছে।

এমন খবর পেয়েই পুলিশ সদস্যরা ছদ্মবেশ ধারণ করে ওই ক্লিনিকে যান এবং টিকা কেনার কথা জানান।

অভিযুক্ত ব্যক্তি প্রথমে টাকার বিনিময়ে টিকা দিতে রাজী হলেও পরে মত বদলান। এরপর পুলিশের সন্দেহ হলে রাতে ওই ক্লিনিক ও তার বাসায় অভিযান চালানো হয় এবং টিকার বাক্স ও অ্যাম্পুল উদ্ধারের কথা জানানো হয়।

মি. আরাফাত বলেন, ইতোমধ্যে তারা এমন তিনজনের খবর পেয়েছেন যারা ওই ক্লিনিকে টাকার বিনিময়ে টিকা দিয়েছেন।

ওই ক্লিনিক কোথা থেকে মডার্নার টিকা পেয়েছে, এ পর্যন্ত কয়জন টাকার বিনিময়ে টিকা নিয়েছেন, এর পেছনে আর কারা জড়িত তা জানতে অভিযুক্ত ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযান এখনও চলছে।

পুলিশের ধারণা গণটিকা কর্মসূচির সময় সেখান থেকে টিকা অবৈধভাবে সরিয়ে এই ক্লিনিকে আনা হয়েছে।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+