উপসর্গহীন করোনা আক্রান্তদের থেকে রোগ ছড়ানোর ঘটনা 'বিরল'! বিশ্বস্বাস্থ্য সংস্থার নয়া দাবি
যাঁদের উপসর্গ নেই , তাঁদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে রীতিমতো উদ্বেগে গোটা দেশ। এই আক্রান্তরা করোনা ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছিল। তবে সেই ধ্যানধারণায় আপাতত ইতি টেনে দিয়েছে হু।

হু এর দাবি কী ?
হু-এর দাবি, করোনার জেরে যেভাবে উপসর্গ ছাড়া রোগ ছড়াচ্ছে তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যাঁদের উপসর্গ নেই তেমন করোনা রোগীদের থেকে রোগ সংক্রমিত হওয়ার ঘটনা বিরল।

উপসর্গহীনদের নিয়ে হু এর বার্তা
উপসর্গহীনদের নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা একাধিক বক্তব্য জানিয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার দাবি, এই উপসর্গহীনরা কোনও মতেই মহামারী ছড়িয়ে দেওয়ার নেপথ্যে নই। এই উপসর্গহীনদের থেকে মাত্র ৬ শতাংশ রোগী আক্রান্ত হতে পারেন সম্ভবত। তবে এঁদের থেকে রোগ ছড়ানোর ঝুঁকি কম।

ভারত নিয়ে হু কী জানিয়েছে?
হু জানিয়েছে, ভারতের জনসংখ্যান বিচারে করোনার সংক্রমণের হার তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় কম । তবে এখনই তাতে স্বস্তির কোনও কারণ নেই। পাশাপাশি তাদের দাবি, কমিউনিটি ট্রান্সমিশনের পর্যায় এখনও ভারতে আসেনি।

কেন হু এমন দাবি করছে?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারতে প্রতি ১০০,০০০ জনের জনসংখ্যার বিচারে করোনা আক্রান্তের হার অনেকটাই কম। যে পরিসংখ্যান থেকে বোঝা যায় যে, ভারতে সেভাবে করোনা থাবা বসাতে পারেনি। এবিষয়ে আরও পরিসংখ্যান এলেই পরিস্থিতি সম্পর্কে জানা যাবে।












Click it and Unblock the Notifications