বিশ্ব যেন 'মৃত্যু উপত্যকা'! করোনার আবহে অব্যাহত দুঃসংবাদ

করোনার জেরে গোটা বিশ্বে প্রবল সংকটের পরিস্থিতি। নিত্যদিনই লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এদিন ভারতে মোট ৪২ হাজারের বেশি মানুষের আক্রান্ত হওয়ার খবর এসেছে। বিশ্বের আঙিনাতেও পরিস্থিতি খুব একটা ভালো নেই। একনজরে দেখে নেওয়া যাক, গোটা বিশ্বের কী পরিস্থিতি ।

বিশ্বে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা

বিশ্বে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা

বিশ্বে করোনার জেরে আক্রান্ত৩৬১০১৮৯ জন। অন্যদিকে, মৃতের সংখ্যা ২৫০০৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১৭০৪৪৮ জন। এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে ক্রমেই সুস্থতার শতাংশ বাড়ছে। যা মাঝের কিছু সপ্তাহে কমতির দিকে ছিল।

সুস্থতা ও মৃতের শতাংশ

সুস্থতা ও মৃতের শতাংশ

১৪২০৫৪৭ টি করোনা আক্রান্তের ফাইল আপাতত বন্ধ হয়েছে। সেকানে ১১৭০৪৪৮ জন সুস্থ হয়ে উঠেছেন বলে দেখা গিয়েছে। সুস্থতার শতাংশ আপাতত ৮২ । অন্যদিকে, ২৫০০৯৯ জনের মৃত্যু হয়েছে গোটা বিশ্বে। মৃতের এই সংখ্যা শতাংশের বিচারে ১৮।

 ভারতে সুস্থতার পরিসংখ্যান

ভারতে সুস্থতার পরিসংখ্যান

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৭৪ জন সুস্থ হয়েছেন দেশে। দেশে মোট করোনা থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা ১১৭০৬ জন। এদিন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের তরফে লব আগরওয়াল একথা জানিয়েছেন। দেশে সুস্থতার সংখ্যা ২৭.৫২ শতাংশ। যা নিঃসন্দেহে বড় ঘটনা।

 মার্কিন মুলুকের পরিস্থিতি

মার্কিন মুলুকের পরিস্থিতি

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের পরিসংখ্যান ১১৯৮০১২ জন। নতুন করে ৯৮৯০ জনের দেহে মিলেছে করোনার সংক্রমণ। মৃতের সংখ্য়া ৬৯০১১ জন। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে ২৪৮৩০১ জন। মৃতের সংখ্যা ২৫৪২৮ জন। ইতালিতে ২১১ জন আক্রান্ত, মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+